বিশ্ব

পোর্টল্যান্ডে সেনা মোতায়েনের ঘোষণা ট্রাম্পের

  • 7:18 pm - September 29, 2025
  • পঠিত হয়েছে:৮৮ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৯ সেপ্টেম্বর- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, তিনি ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহরে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন। তাঁর দাবি, স্থানীয় ডেমোক্র্যাট নেতৃত্বাধীন প্রশাসন ব্যর্থ হওয়ায় কেন্দ্রীয় অভিবাসন ও শুল্ক কার্যকর (আইসিই) কার্যালয়গুলোকে ‘দেশি সন্ত্রাসীদের’ হামলা থেকে রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্রাম্প শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, তিনি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন। তাঁর ভাষায়, “পোর্টল্যান্ডে অ্যান্টিফা ও অন্যান্য দেশি সন্ত্রাসীদের হাতে আক্রান্ত আইসিই কেন্দ্রগুলোকে রক্ষার জন্য সেনা সরবরাহ করা হবে। প্রয়োজনে পূর্ণ শক্তি ব্যবহারেরও অনুমোদন দিয়েছি।”

ট্রাম্পের এই পদক্ষেপকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশ্লেষকেরা। কারণ সাম্প্রতিক সময়ে রিপাবলিকান নেতৃত্ব বারবার অভিযোগ করে আসছে যে, ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত রাজ্যগুলোতে আইনশৃঙ্খলার অবনতি ঘটছে। ট্রাম্পও নিজের বক্তব্যে সেই প্রসঙ্গ টেনে এনে বলেন, “ডেমোক্র্যাট শাসিত শহরগুলো অরাজকতায় ভরে গেছে। ফেডারেল স্থাপনাগুলো নিরাপদ রাখা সরকারের দায়িত্ব।”

পোর্টল্যান্ডে এর আগে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ একাধিকবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেছে। এবার সরাসরি সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণায় শহরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ডেমোক্র্যাট নেতারা অবশ্য এরই মধ্যে ট্রাম্পের এ সিদ্ধান্তকে ‘অতিরিক্ত ক্ষমতার প্রয়োগ’ আখ্যা দিয়ে সমালোচনা করেছেন। তাঁদের মতে, সেনা মোতায়েনের বদলে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করা উচিত।

প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে শিকাগো, নিউইয়র্কসহ বেশ কয়েকটি শহরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছিলেন। এবার সরাসরি পোর্টল্যান্ডে সেনা পাঠানোর ঘোষণা যুক্তরাষ্ট্রে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি করেছে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে কূটনীতির নতুন ধারা চান বিশেষজ্ঞরা

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন ধরনের কূটনৈতিক কৌশল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল…

সিলেটে হিন্দু মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের…

নেপালের মতো ভয়াবহ বন্যা আরও হতে পারে, সতর্কতা জলবায়ু বিশেষজ্ঞের

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে আরও উষ্ণ গ্রীষ্ম, ভয়াবহ দাবানল, খরা ও বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনা বাড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার…

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au