লিড নিউজ

মেলবোর্নে পুলিশের ধাওয়া শেষে চার কিশোর আটক, গাড়িচাপায় আহত পথচারী

  • 9:54 pm - September 29, 2025
  • পঠিত হয়েছে:১১৮ বার
সোমবার দুপুরে বুর্ক স্ট্রিট মল থেকে একটি সাদা বিএমডব্লিউ গাড়ি টেনে নিয়ে যায় পুলিশ। চার কিশোর গাড়ি ফেলে পালানোর পর অল্প সময়ের মধ্যেই গ্রেপ্তার হয়। (এবিসি নিউজ: ক্রিস্টিয়ান সিলভা)

মেলবোর্ন, ২৯ সেপ্টেম্বর- মেলবোর্ন সিবিডিতে (CBD) এক নাটকীয় পুলিশি ধাওয়ার পর চার কিশোরকে আটক করেছে পুলিশ। এবিসি নিউজের বরাত থেকে জানা যায়  ১৫ থেকে ১৭ বছর বয়সী ওই কিশোরদের প্রথম নজরে আসে দুপুর প্রায় ১২টা ৩০ মিনিটে, যখন তারা ডনকাস্টারের ইস্টার্ন ফ্রিওয়েতে একটি সাদা বিএমডব্লিউ গাড়ি বেপরোয়াভাবে চালাচ্ছিল বলে অভিযোগ ওঠে। এরপর অভিযুক্ত কিশোররা  মেলবোর্ন সিবিডিতে গাড়ি ফেলে পালানোর চেষ্টা করে। একাধিক প্রত্যক্ষদর্শী জানান,  চুরি হওয়া গাড়িটি বুর্ক স্ট্রিট মলে থামার পর চারজন তরুণ গাড়ি থেকে নেমে মায়ারের ভেতর দিয়ে দৌড়ে পালিয়ে যায়।

ঘটনার শুরু

পুলিশ জানিয়েছে, দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে ডনকাস্টারের ইস্টার্ন ফ্রিওয়েতে কিশোরদের বেপরোয়া গাড়ি চালানোর খবর প্রথমে নজরে আসে। চালানো বিএমডব্লিউটি মেলবোর্নের  ইস্টার্ন সাব-আর্ব থেকে গতকাল চুরি হয়েছে বলে ধারণা করছে তদন্তকারীরা।

গাড়িটি সিবিডিতে প্রবেশ করার পর এক পথচারীকে এক্সিবিশন স্ট্রিটে ধাক্কা দেয়। আহত নারীকে হাসপাতালে নেওয়া হয়েছে, তবে তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে নিশ্চিত করেছে অ্যাম্বুলেন্স ভিক্টোরিয়া।

বুর্ক স্ট্রিট মলে বিশৃঙ্খলা

অভিযুক্ত চারজন মল এলাকায় গাড়িটি ফেলে পালিয়ে যায় মায়ার শপিং সেন্টারের ভেতর দিয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা কালো হুডি এবং মুখোশ পরা ছিল। এসময় পুলিশ চারদিক থেকে এসে তাদের ধাওয়া করে এবং শেষ পর্যন্ত লন্সডেল স্ট্রিটে চারজনকেই আটক করে। তাদের কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি।

সাক্ষী রিচার্ড হেইগ বলেন, “হঠাৎই গাড়ি থেকে চারজন লাফিয়ে নেমে মায়ারের ভেতর দিয়ে দৌড়াতে থাকে। আমি আরেকজন মিলে ফাঁকা গাড়ির কাছে যাই, তখনো সেটি চলছিল। আরেকজন মহিলা এসে গাড়িটিকে পার্ক করে ব্রেক দেন।”

অন্য এক প্রত্যক্ষদর্শী জেমস ডাফি বলেন, “আমি মায়ারের ভেতর দিয়ে যাচ্ছিলাম, তখন দেখি কিশোররা দৌড়ে এম্পোরিয়ামের ভেতর দিয়ে মেলবোর্ন সেন্ট্রালের দিকে চলে যাচ্ছে। মিনিটখানেক পরই দেখি সশস্ত্র পুলিশ ভেতরে প্রবেশ করছে।”

পুলিশের পদক্ষেপ

পুলিশ জানিয়েছে, আটক চারজনের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

ঘটনার কারণে রুট ৮৬ এবং ৯৬ নম্বর ট্রাম বুর্ক স্ট্রিট মল থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয়েছিল জরুরি পরিষেবার অনুরোধে। পরে পুলিশি উপস্থিতির মধ্যে থেকে ভাঙা কাচওয়ালা সাদা বিএমডব্লিউ গাড়িটি টেনে নেওয়া হয়।

সূত্র: এবিসি নিউজ

এই শাখার আরও খবর

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au