সর্বশেষ

খাগড়াছড়ির ঘটনায় ‘ভুয়া ধর্ষণ’ বলায় হান্নান মাসউদকে নিয়ে তীব্র সমালোচনা

  • 10:12 pm - September 29, 2025
  • পঠিত হয়েছে:৭৫ বার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ সেপ্টেম্বর- খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের ঘটনাকে ‘ভুয়া ধর্ষণ’ বলে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই বক্তব্য ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ পরে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, “ধর্ষণের মতো গর্হিত অপরাধকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। ধর্ষকের কঠোর থেকে কঠোরতর শাস্তি নিশ্চিত করতে হবে।” একই সঙ্গে তিনি স্বীকার করেন, “ভুলবশত ও তাৎক্ষণিকভাবে ‘ভুয়া ধর্ষণ’ শব্দটি ব্যবহার করে ফেলেছি, যা কোনোভাবেই আমার উদ্দেশ্য ছিল না। আমি এ নিয়ে বিব্রত ও দুঃখিত।”

এর আগে রোববার নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নে এক সমাবেশে হান্নান মাসউদ বলেন, “বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র চলছে। ভারত আমাদের পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায়। একটা ভুয়া ধর্ষণের ঘটনার মধ্য দিয়ে তারা বাঙালি ও পাহাড়িদের মুখোমুখি দাঁড় করিয়েছে।” বক্তব্যে আরও বলেন, “বাংলাদেশের মানুষ এই ভূখণ্ডের এক ইঞ্চিও ছাড়বে না। ভারতকে জবাব দিতে হবে।”

পাহাড়ি শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় কয়েকদিনের অবরোধ, মিছিল ও সহিংসতার পর খাগড়াছড়িতে টানটান পরিস্থিতি বিরাজ করছে। ছবিঃ সংগৃহীত

এই বক্তব্য প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এনসিপির ভেতরেও বিভাজন তৈরি হয়। সোমবার সকালে দলটির কেন্দ্রীয় কমিটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একমাত্র প্রতিনিধি অলিক মৃ পদত্যাগ করেন। তিনি বলেন, “খাগড়াছড়ির ধর্ষণ ও পরবর্তী সহিংসতার ঘটনায় এনসিপির নীরবতা এবং হান্নান মাসউদের মিথ্যাচারমূলক বক্তব্যে আমি গভীরভাবে ক্ষুব্ধ।”

অলিক মৃর পদত্যাগের কিছুক্ষণ পরেই হান্নান মাসউদ নিজের ফেসবুক পেজে নতুন পোস্ট দেন। তাতে লেখেন, “একটি ধর্ষণের ঘটনাকে সামনে এনে পাহাড়ে অশান্তি সৃষ্টি করা হচ্ছে। আমার দেশের সার্বভৌমত্বকে যারা হুমকির মুখে ফেলবে, তাদের বিরুদ্ধে আমি জীবন দিয়েও লড়ব। এসব ফালতু সুশীলগিরি এবার থামান।” তবে এই পোস্ট কিছুক্ষণ পর তিনি মুছে দেন।

ধর্ষণবিরোধী অবরোধকে কেন্দ্র করে দুপুরের দিকে পাহাড়ি ও বাঙালি দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছবিঃ সংগৃহীত

বিকেলে তিনি আবারও নতুন পোস্টে অবস্থান স্পষ্ট করে বলেন, “ধর্ষণের মতো অপরাধ অস্বীকারযোগ্য নয়। আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে। আমি সকল নাগরিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।”

খাগড়াছড়িতে ধর্ষণ, বিক্ষোভ ও গুলিতে তিনজনের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোচনার মধ্যে হান্নান মাসউদের এই মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

সুত্রঃ প্রথম আলো

এই শাখার আরও খবর

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au