বিশ্ব

রাজা হলে রাজতন্ত্রে পরিবর্তন আনবেন প্রিন্স উইলিয়াম

  • 2:13 pm - October 04, 2025
  • পঠিত হয়েছে:৮৬ বার
প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী ক্যাথরিন গত জুলাইয়ে ইংল্যান্ডের সাউথপোর্ট সফরের সময় একটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। ছবি: এএফপি

মেলবোর্ন, ৪ অক্টোবর- ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম জানিয়েছেন, তিনি রাজা হলে রাজতন্ত্রে পরিবর্তন আনবেন। তবে সেটি হবে প্রয়োজনভিত্তিক, আমূল নয়। তাঁর ভাষায়, “ভালোর জন্য পরিবর্তনকে আমি স্বাগত জানাই। পরিবর্তন আনার মতো পরিকল্পনা আমাকে উদ্দীপ্ত করে। তবে এই পরিবর্তন হবে সময় ও প্রয়োজনের পরিপ্রেক্ষিতে।”

কানাডীয় অভিনেতা ইউজিন লেভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রিন্স উইলিয়াম। অ্যাপল টিভি প্লাসের শো দ্য রিলাকট্যান্ট ট্রাভেলার-এর জন্য সাক্ষাৎকারটি নেওয়া হয়। সাক্ষাৎকারের সময় উইলিয়াম উইন্ডসর ক্যাসেলে ইলেকট্রিক স্কুটারে ঘুরে বেড়ান এবং লেভিকে দুর্গের ভেতর দেখান।

উইলিয়াম বলেন, পারিবারিক ইতিহাস অনেক সময় প্রচণ্ড চাপ সৃষ্টি করে। তবে ঐতিহ্য ধরে রাখার গুরুত্ব স্বীকার করলেও তিনি প্রশ্ন তোলার পক্ষপাতী। তাঁর কথায়, “কিছু ঐতিহ্য নিয়ে প্রশ্ন জাগতে পারে—এগুলো এখনো কি প্রাসঙ্গিক? এগুলো অনুসরণ করা উচিত কি না? আমি এসব প্রশ্ন তুলতে পছন্দ করি।”

সাক্ষাৎকারে উইলিয়াম তাঁর পরিবার নিয়ে খোলামেলা কথা বলেন। বাবা রাজা চার্লস এবং স্ত্রী ক্যাথেরিনের ক্যানসারের লড়াই তাঁদের পরিবারে যে মানসিক চাপ সৃষ্টি করেছে, সে বিষয়েও তিনি কথা বলেন। স্ত্রী অসুস্থ থাকার সময় সন্তানদের নিরাপত্তা ও মানসিক স্থিতি বজায় রাখার বিষয়টি তাঁদের কাছে ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।

যদিও সাক্ষাৎকারে লেভি প্রিন্স হ্যারির প্রসঙ্গ তোলেননি, উইলিয়াম নিজেই ছোট ভাইকে নিয়ে কথা বলেন। তিনি বলেন, “আমি প্রত্যাশা করি, হ্যারি আর আমি যখন বড় হয়েছি, সে সময়কার পুরোনো চর্চাগুলোয় আর ফেরত যাব না। এ বিষয়টি নিশ্চিত করতে আমি যা দরকার সব করব।”

সাক্ষাৎকারের শেষ দিকে উইলিয়াম জানান, তিনি এমন এক বিশ্ব গড়তে চান, যাতে তাঁর সন্তান গর্ব করতে পারে। তিনি বলেন, “জীবন আমাদের সব সময় পরীক্ষা নেয়। তবে সেই চ্যালেঞ্জ জয় করার মধ্যেই মানুষের পরিচয় লুকিয়ে থাকে।”

এই সাক্ষাৎকারে প্রিন্স উইলিয়াম স্পষ্ট করেছেন, তিনি ঐতিহ্য ধরে রাখতে চান, তবে রাজতন্ত্রকে সময়োপযোগী করে তুলতেও পিছপা হবেন না।

 

এই শাখার আরও খবর

পুলিশের গুলিতে নিহত ইসরাইলি সেনা

ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের কিরিয়াত হাশারোন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে…

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে কূটনীতির নতুন ধারা চান বিশেষজ্ঞরা

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন ধরনের কূটনৈতিক কৌশল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল…

সিলেটে হিন্দু মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের…

নেপালের মতো ভয়াবহ বন্যা আরও হতে পারে, সতর্কতা জলবায়ু বিশেষজ্ঞের

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে আরও উষ্ণ গ্রীষ্ম, ভয়াবহ দাবানল, খরা ও বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনা বাড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার…

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au