সর্বশেষ

দুই টেস্ট তিন টি টোয়েন্টি খেলতে নভেম্বরে বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড

  • 6:19 am - October 05, 2025
  • পঠিত হয়েছে:১৫৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৫ অক্টোবর-২০২৩ সালের এপ্রিলের পর আবারও বাংলাদেশে টেস্ট খেলতে আসছে আয়ারল্যান্ড। দুই টেস্টের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলবে সফরকারীরা। নভেম্বর-ডিসেম্বরে হতে যাওয়া সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দুই টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী ৬ নভেম্বর বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড। ৮ নভেম্বর থেকে অনুশীলন শুরু করা আইরিশদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর থেকে। প্রথম ম্যাচটি হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

দ্বিতীয় টেস্ট হবে ঢাকার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে ১৯ নভেম্বর থেকে। বাংলাদেশের বিপক্ষে এবারই প্রথম পূর্ণাঙ্গ টেস্ট খেলবে আয়ারল্যান্ড। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৯৮ টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম। চোটে না পড়লে দুই টেস্টের সিরিজেই থাকবেন অভিজ্ঞ এই ব্যাটার।

সবকিছু ঠিক থাকলে মিরপুর টেস্টই হবে মুশফিকের শততম টেস্ট। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে একশ টেস্ট খেলার কীর্তি গড়বেন তিনি। ৭৩ টেস্ট খেলে তালিকার দুইয়ে আছেন মুমিনুল হক। তিন নম্বরে সাকিব আল হাসান (৭১ টেস্ট) ও চারে আছেন তামিম ইকবাল (৭০ টেস্ট)। তামিম ও সাকিব অবসর নেয়া মুমিনুলের কাছে সুযোগ আছে মুশফিকের পথে হাঁটার।

টেস্ট সিরিজ শেষে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। প্রথম টি-টোয়েন্টি হবে ২৭ নভেম্বর। পরের দুইটি ম্যাচ হবে ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায়। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে।

এই শাখার আরও খবর

সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে হামলা, মারধর

ঢাকায় পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন…

হুজুরদের ভয়ে শেষ পর্যন্ত দেশ ছাড়লেন যৌন নিপীড়নের শিকার শিশুর বাবা শাহজালাল রুমি

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় সাত বছর বয়সী মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় আলোচনায় আসা বাবা বডিবিল্ডার শাহজালাল রুমি দেশ ছেড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে…

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি জানল টিআইবি

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি…

ইরানের সঙ্গে আলোচনায় সৌদি-পাকিস্তান-তুরস্ক, সৌদিকে সামরিক সহায়তা দেবে মিসর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সামরিক উত্তেজনা কমাতে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে…

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলার দাবি হুতিদের, পাল্টা অভিযানে সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং দেশটির বিভিন্ন অঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলার দাবি…

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au