তিন মামলায় জামিন পেলেন মমতাজ
মেলবোর্ন, ২৯ জুন- দুটি হত্যা মামলা ও একটি হত্যা চেষ্টা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। এর…
মেলবোর্ন, ৭ অক্টোবর- ইসরায়েলের বিমান হামলায় লেবাননে কমপক্ষে দুইজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলের টাইর ও নাবাতিয়েহ এলাকায় এই হামলা চালানো হয় বলে লেবাননের সরকারি গণমাধ্যম নিশ্চিত করেছে।
স্থানীয় সূত্র জানায়, ইসরায়েলি ড্রোন ও যুদ্ধবিমান থেকে একাধিক স্থানে বোমা নিক্ষেপ করা হয়। হামলায় একটি বাড়ি ধ্বংস হয়ে যায় এবং কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন হিজবুল্লাহর স্থানীয় সমর্থক বলে ধারণা করা হচ্ছে।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেখান থেকে উত্তর ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করা হচ্ছিল। তবে হিজবুল্লাহ এখনো এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
গত কয়েক মাস ধরেই ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সীমান্ত এলাকায় উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। জাতিসংঘ শান্তিরক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেও দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।
বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই সংঘাত যদি আরও বাড়ে, তবে লেবানন-ইসরায়েল সীমান্তে নতুন করে বড় ধরনের যুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে।
সুত্রঃ এএফপি
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au