বিশ্ব

সুইজারল্যান্ডে তরুণদের বিক্ষোভে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

  • 8:01 pm - November 02, 2026
  • পঠিত হয়েছে:৩৭ বার
সুইজারল্যান্ডে তরুণদের বিক্ষোভে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুলিশের সঙ্গে সংঘর্ষ।ছবি : রয়টার্স।

সুইজারল্যান্ডের জুরিখ ও বাসেল শহরে অনুমতি ছাড়া আয়োজিত দুটি বিক্ষোভ কর্মসূচি সহিংস রূপ নিয়েছে। বিক্ষোভকে কেন্দ্র করে ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করেছে। রাত পর্যন্ত কয়েক দফায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলে।

সোমবার (২ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সুইজারল্যান্ডের সংবাদমাধ্যমগুলো।

প্রতিবেদন অনুযায়ী, জুরিখের কেন্দ্রীয় ল্যাংস্ট্রাসে এলাকায় শত শত মানুষ জড়ো হন। তাদের অনেকের মুখে ছিল হ্যালোউইন উপলক্ষে ব্যবহৃত মুখোশ। পরে তারা প্রধান রেলস্টেশন থেকে কয়েকশ মিটার দূরে হেলভেটিয়াপ্লাটজের দিকে মিছিল নিয়ে এগিয়ে যান। এ সময় বিক্ষোভকারীরা আতশবাজি ও জ্বলন্ত সংকেত বাতি ফোটান।

বার্তা সংস্থা কিস্টোন-এটিএসের এক সাংবাদিক জানান, বিক্ষোভকারীরা হেলভেটিয়াপ্লাটজে পৌঁছানোর পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে একটি বাসস্টপের ছাউনি ভাঙচুর করা হয়। পাশাপাশি আবর্জনার ঝুড়ি, সাইকেল ও অন্যান্য জিনিসপত্র দিয়ে তৈরি একটি প্রতিবন্ধকতায় আগুন ধরিয়ে দেওয়া হয়।

জুরিখের পৌর পুলিশ জানায়, বিক্ষোভকারীদের ছোট ছোট দল শহরের বিভিন্ন স্থানে আবর্জনার ঝুড়িতে আগুন দেয়। এ ছাড়া একটি গাড়িতে অগ্নিসংযোগ এবং কয়েকটি দোকানের কাচ ভাঙচুর করা হয়। পুলিশের দাবি, বিক্ষোভকারীরা তাদের লক্ষ্য করে বারবার আতশবাজি, বোতল ও পাথর ছুড়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। রাত দেড়টা পর্যন্ত বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলে।

এদিকে জরুরি চিকিৎসাসেবার একটি ডাকে সাড়া দিতে যাওয়ার সময় পুলিশের একটি টহল দলও হামলার মুখে পড়ে। এতে পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পায়ে গুরুতর আঘাত পাওয়া এক কিশোরকে সহায়তা করতে ঘটনাস্থলে যাওয়ার আগেই পুলিশ সদস্যদের সেখান থেকে সরে যেতে বাধ্য করা হয়।

অন্যদিকে, বাসেলের কেন্দ্রস্থলেও বিক্ষোভ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ক্যান্টন পুলিশের বিবৃতি অনুযায়ী, রাত ৯টার দিকে শহরের কেন্দ্রে প্রায় ১৫০ জন মানুষ জড়ো হন। কয়েকটি বক্তৃতার পর বিক্ষোভকারীরা রাইন নদীর ওপর নির্মিত মিতলের রাইনব্রুকে সেতু পার হয়ে শহরের অন্য অংশে যান। সেতুটি নদীর বাম তীরের শহরকেন্দ্রের সঙ্গে ডান তীরের ক্লাইনবাসেল এলাকাকে যুক্ত করেছে।

পরে মিছিলটি ঐতিহাসিক শহরকেন্দ্র মার্কটপ্লাৎজ হয়ে উত্তরের সেন্ট জোহান এলাকার দিকে এগিয়ে যায়। সেখানে কয়েকজন বিক্ষোভকারী আবর্জনার ঝুড়ি ও ধাতব প্রতিবন্ধক দিয়ে তৈরি ব্যারিকেডে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করে।

প্রতিবেদনে বলা হয়েছে, জুরিখ ও বাসেলের বিক্ষোভকারীরা ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে তরুণদের আন্দোলনের সঙ্গে নিজেদের কর্মসূচির তুলনা করেছেন। সাম্প্রতিক দিনগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যমে অজ্ঞাত ব্যক্তিরা ‘জেন-জি রেগেল্ট!’ স্লোগান ব্যবহার করে মানুষকে বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে আসছেন। জার্মানির তরুণ বিক্ষোভকারীরাও একই স্লোগান ব্যবহার করছেন। এর অর্থ, ‘জেনারেশন জেড এখন দায়িত্বে’।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

হাত-পা বেঁধে দুই চোখ উপড়ে আওয়ামী লীগ কর্মীকে বিলের পাশে ফেলে গেল কারা?

ওটিএন বাংলা রিপোর্ট : ফরিদপুরে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে হাত-পা বেঁধে নির্যাতন এবং দুই চোখ উপড়ে বিলের পাশে ফেলে যাওয়ার অভিযোগ…

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লড়াই এখনো শেষ হয়নি, ফের বাড়তে পারে সুদের হার

অস্ট্রেলিয়ায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লড়াই এখনো শেষ হয়নি বলে সতর্ক করেছে দেশটির অন্যতম বৃহৎ ব্যাংক ওয়েস্টপ্যাক। মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়ার (আরবিএ) সুদের…

রাগবি বিশ্বকাপের ম্যাচ ঘিরে সমর্থকদের সংঘর্ষ, আহত ৪ পুলিশ কর্মকর্তা

অস্ট্রেলিয়ার পশ্চিম সিডনিতে রাগবি লিগ বিশ্বকাপে টোঙ্গার রোমাঞ্চকর জয়ের পর উচ্ছ্বসিত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। স্থানীয় সময়…

ফেসবুকে ঢাকা দখলের ডাক, কে এই ছাত্রলীগ নেতা?

ওটিএন বাংলা রিপোর্ট : ফেসবুকে আওয়ামী লীগের ব্যানারে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ছাত্রলীগের এক নেতা। তাঁর নাম আসাদ মোল্লা (৩০)।…

আশুলিয়ায় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া, কাভার্ডভ্যানে আগুন

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ঢাকার আশুলিয়ায় পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল। সোমবার (২ নভেম্বর) সকালে শুরু হওয়া এ…

মণিপুরে নতুন করে জাতিগত সহিংসতা, নিহত ৫

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে জাতিগত সহিংসতায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। পৃথক দুটি ঘটনায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। কুকি ও নাগা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au