সর্বশেষ

একক ভিসায় ভ্রমণ করা যাবে জিসিসিভুক্ত ছয় দেশ, চালু হচ্ছে শিগগিরই

  • 5:12 am - October 07, 2025
  • পঠিত হয়েছে:১০৬ বার
একটি অনুষ্ঠানে গালফ সহযোগিতা কাউন্সিলভুক্ত (জিসিসি) দেশগুলোর জাতীয় পতাকা।ছবি: এএফপি

মেলবোর্ন, ৭ অক্টোবর- গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) ছয় সদস্য দেশ—সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইন—এখন থেকে একক ভিসার আওতায় ভ্রমণ করা যাবে। বহুল প্রতীক্ষিত এই ‘গালফ একক ভিসা’ (Gulf Unified Visa) ব্যবস্থা শিগগিরই চালু হতে যাচ্ছে বলে জিসিসি সচিবালয় নিশ্চিত করেছে।

জিসিসির কর্মকর্তারা জানিয়েছেন, এই একক ভিসা চালুর মূল উদ্দেশ্য হলো পর্যটন ও ব্যবসায়িক ভ্রমণ সহজ করা এবং অঞ্চলটির অর্থনীতি আরও গতিশীল করা। এতে পর্যটকরা একবার ভিসা নিয়ে ছয়টি দেশেই নির্বিঘ্নে ভ্রমণ করতে পারবেন, ইউরোপের শেনজেন ভিসার মতো পদ্ধতিতে।

সৌদি পর্যটন মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, “গালফ অঞ্চলকে বিশ্বের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্যে পরিণত করার লক্ষ্যে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। এতে করে আন্তঃআঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগও বাড়বে।”

প্রাথমিকভাবে এই ভিসা ব্যবসায়ী, বিনিয়োগকারী ও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে। পরবর্তী ধাপে কর্মসংস্থান ও শিক্ষাগত উদ্দেশ্যে এটি সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

বিশ্লেষকদের মতে, একক ভিসা চালু হলে গালফ অঞ্চলে বছরে পর্যটক সংখ্যা ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হবে।

সুত্রঃ খালিজ টাইমস

এই শাখার আরও খবর

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au