বাংলাদেশ

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান: সংঘর্ষ, ভাঙচুর ও গুলি

  • 6:14 am - October 12, 2025
  • পঠিত হয়েছে:৯৫ বার
শটগান থেকে গুলি ছুড়তে ছুড়তে কনভেনশন সেন্টারের গেটের দিকে এগিয়ে যান সাদা পোশাকের এক ব্যক্তি। তাঁর পেছনে ছিলেন পুলিশ সদস্যরা। ছবি: ভিডিও থেকে নেওয়া

মেলবোর্ন, ১২ অক্টোবর- বাংলাদেশের চট্টগ্রাম নগরের জিইসি মোড়ের একটি কনভেনশন সেন্টারে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও গুলির ঘটনা ঘটেছে। এতে মো. শরীফ (২৩) নামে এক তরুণ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তাঁকে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। তবে কার গুলিতে শরীফ আহত হয়েছেন এবং সংঘর্ষে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শরীফ ছাড়াও আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একদল ব্যক্তি কনভেনশন সেন্টারের মূল ফটক ভাঙচুরের চেষ্টা করছে। এ সময় ভেতরে অবস্থানরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়ে।

জিইসি মোড়ের ওই কনভেনশন সেন্টারে একটি মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান কনসার্টের আয়োজন করেছিল, যেখানে জনপ্রিয় ব্যান্ডদল আর্টসেল পারফর্ম করার কথা ছিল। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত ছিল এবং সন্ধ্যায় শুরু হয়। কিন্তু দুই পক্ষের মধ্যে সংঘর্ষের কারণে কনসার্ট পণ্ড হয়ে যায় এবং সেন্টারের বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনা ঘটে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

গুলিবিদ্ধ শরীফকে হাসপাতালে নিয়ে আসেন মো. নাঈম নামে এক তরুণ। তিনি জানান, কনসার্ট চলাকালে এক পক্ষ ‘জয় বাংলা’ স্লোগান দেয়, যারা ছাত্রলীগের কর্মী বলে দাবি করেন তিনি। এ নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা আপত্তি করলে দুই পক্ষের মধ্যে তুমুল বিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ এলোপাতাড়ি গুলি চালায়। এতে ছাত্রদলের অন্তত দুইজন গুলিবিদ্ধ হন বলে তাঁর দাবি।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তিনি বা তাঁর সঙ্গে থাকা লোকজন সঠিক তথ্য দিচ্ছেন না। তাই ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি।

এদিকে গুলিবিদ্ধদের দেখতে হাসপাতালে গেছেন চট্টগ্রাম নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম। তিনি জানান, “কনসার্ট চলাকালে কনভেনশন সেন্টারের ভেতরে আওয়ামী লীগের স্লোগান দেওয়া হয়। পরে তা নিয়ে সংঘর্ষ বাধে। কয়েকজন আহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে এসেছি।”

চট্টগ্রাম নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর জামান বলেন, “ঘটনাটি কী নিয়ে ঘটেছে, তা যাচাই করা হচ্ছে। সব পক্ষের সঙ্গে কথা বলে বিস্তারিত জানানো হবে। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারাও আছেন।”

ঘটনার পর কনসার্ট আয়োজনকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের খুলশী থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বর্তমানে এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে, তবে উত্তেজনা এখনো পুরোপুরি প্রশমিত হয়নি।

সুত্রঃ প্রথম আলো

এই শাখার আরও খবর

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাই কোর্ট। রোববার…

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, এক দিনে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au