ইরানের ২৭ এয়ারলাইনসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
ইরানের বিমান চলাচল খাতকে সহায়তার অভিযোগে দেশটির ২৭টি এয়ারলাইনসহ মোট ৩৬টি প্রতিষ্ঠান ও সংস্থার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই নিষেধাজ্ঞার ফলে…
মেলবোর্ন, ১৪ অক্টোবর- অস্ট্রেলিয়ার মন্ত্রী অ্যান অ্যালি বাংলাদেশ সফরে আসছেন।আঞ্চলিক সহযোগিতা শক্তিশালী করতে
অস্ট্রেলিয়ার ক্ষুদ্র ব্যবসা, আন্তর্জাতিক উন্নয়ন ও বহুসংস্কৃতিমূলক বিষয়ক মন্ত্রী অ্যান অ্যালি এমপি এই সপ্তাহে বাংলাদেশ সফরে আসবেন। তিনি দেশের এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্ক আরও শক্তিশালী করতে এই সফর করছেন।
অ্যান অ্যালি এক বিবৃতিতে বলেছেন, “বাংলাদেশে আমি আমাদের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতা তুলে ধরব, যার মধ্যে রয়েছে ‘অস্ট্রেলিয়া-বাংলাদেশ উন্নয়ন অংশীদারিত্ব পরিকল্পনা ২০২৫–২০৩০’ এর উদ্বোধন।”
তিনি আরও বলেন, অস্ট্রেলিয়া বাংলাদেশের গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে অগ্রগতিকে স্বাগত জানায় এবং এই প্রচেষ্টাকে সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
সফরের সময় অ্যান অ্যালি কক্সবাজারেও যাবেন এবং রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন, যেখানে বাংলাদেশ ১.১ মিলিয়নের বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছে। তিনি বলেন, “এটি আমাদের অঞ্চলের সবচেয়ে বড় এবং জটিল মানবিক সংকট।”
অস্ট্রেলিয়া আগামী তিন বছরে মায়ানমার ও বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের জন্য অতিরিক্ত ৩৭০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার মানবিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ২০১৭ সাল থেকে এ পর্যন্ত অস্ট্রেলিয়ার মোট অবদান এখন ১.২৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের বেশি।
বাংলাদেশ সফরের পর অ্যালি ভারতের উদ্দেশে রওনা হবেন। তিনি বলেন, “এই সফরগুলো প্রমাণ করে যে অস্ট্রেলিয়ার আলবানিজ [প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ] সরকার আমাদের ভারত মহাসাগরীয় অংশীদারদের সঙ্গে কাজ করে একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং সমৃদ্ধ অঞ্চল গঠনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”
সুত্রঃ ডেইলি স্টার
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au