বাংলাদেশ

আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করলেন এমপিওভুক্ত শিক্ষকরা

  • 1:17 am - October 20, 2025
  • পঠিত হয়েছে:১৩০ বার
ছবি : ফোকাস বাংলা

মেলবোর্ন, ২০ অক্টোবর-বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে আজ রবিবার ভুখা মিছিল করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। পুলিশের বাধা পেয়ে তারা আবার কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে যান। সেখান থেকে বেতনের ওপর ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবি আদায়ে আগামীকাল সোমবার থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

শিক্ষক নেতা দেলাওয়ার হোসাইন আজিজী বলেন, ‘আগামীকাল থেকে আমরা আমরণ অনশনের কর্মসূচিতে যাচ্ছি।

এ ছাড়া ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। আজ ৫ শতাংশ দেওয়ার সিদ্ধান্তকে আমরা একটি প্রাথমিক বিজয় বলে মনে করছি।’

তারা জানান, দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করে আসছেন, কিন্তু সরকার এখনো তাদের দাবিগুলোর কোনো সুরাহা করেনি। প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে বেতন স্কেলের বৈষম্য দূরীকরণ, উৎসব ভাতা বৃদ্ধি, চিকিৎসা ভাতা প্রদান এবং অবসর সুবিধার পরিধি বাড়ানো।

সংগঠনের সভাপতি বলেন, “আমরা আর কোনো আশ্বাসে বিশ্বাস করি না। সরকারের পক্ষ থেকে লিখিত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

শিক্ষকরা আরও জানান, যদি দ্রুত দাবি বাস্তবায়নের ঘোষণা না আসে, তবে আগামী সপ্তাহ থেকে দেশব্যাপী শ্রেণিকক্ষে অবস্থান ধর্মঘট ও আমরণ অনশন শুরু হবে।

অনশন কর্মসূচির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সরকারের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

এই শাখার আরও খবর

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ক্লাব ফুটবলে নিজের প্রথম ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর…

কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা

ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা ক্রেমলিনে…

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au