বিশ্ব

আইসল্যান্ডে প্রথমবারের মতো মশা শনাক্ত, বিশ্ব জলবায়ু পরিবর্তন নিয়ে বাড়ছে আশঙ্কা

  • 7:05 am - October 22, 2025
  • পঠিত হয়েছে:১৪৭ বার
বিশেষজ্ঞরা আগেই সতর্ক করেছিলেন, তাপমাত্রা বাড়তে থাকলে আইসল্যান্ড মশার মতো কীটপতঙ্গের জন্য উপযোগী হয়ে উঠতে পারে।

মেলবোর্ন, ২২ অক্টোবর- আইসল্যান্ডে প্রথমবারের মতো মশার উপস্থিতি শনাক্ত হওয়ায় বিশ্ব জলবায়ু পরিবর্তন নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে আইসল্যান্ড ছিল বিশ্বের অল্প কয়েকটি মশামুক্ত অঞ্চলের একটি। কিন্তু চলতি অক্টোবরেই সেই বাস্তবতা বদলে গেছে।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানায়, এটি বৈশ্বিক উষ্ণতার প্রভাবের একটি বাস্তব উদাহরণ।

বিশেষজ্ঞরা আগেই সতর্ক করেছিলেন, তাপমাত্রা বাড়তে থাকলে আইসল্যান্ড মশার মতো কীটপতঙ্গের জন্য উপযোগী হয়ে উঠতে পারে। দেশটিতে রয়েছে অসংখ্য জলাভূমি ও পুকুর, যা মশার প্রজননের জন্য উপযুক্ত। তবে এতদিন ছিল দীর্ঘ শীতকাল ও ঠান্ডা আবহাওয়ার বাধা।

এখন তাপমাত্রা দ্রুত বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, পৃথিবীর উত্তর গোলার্ধে তাপমাত্রা যে হারে বাড়ছে, আইসল্যান্ডে তা চার গুণ দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। এতে হিমবাহ গলছে, আবহাওয়া নরম হচ্ছে এবং দক্ষিণের উষ্ণ পানির মাছও দেশটির উপকূলে দেখা যাচ্ছে।

আইসল্যান্ডের ন্যাচারাল সায়েন্স ইনস্টিটিউটের কীটতত্ত্ববিদ ম্যাথিয়াস আলফ্রেসন জানান, কিডাফেল ও কিয়স এলাকায় কুলিসেটা অ্যানুলাটা প্রজাতির ৩টি মশা পাওয়া গেছে। এর মধ্যে দুটি স্ত্রী ও একটি পুরুষ মশা। মথ ধরার জন্য ব্যবহৃত ওয়াইন ফাঁদ থেকেই এগুলো সংগ্রহ করা হয়।

এই প্রজাতির মশা ঠান্ডা সহ্য করতে সক্ষম। শীতকালে তারা ঘরের বেসমেন্ট বা খামারে আশ্রয় নিয়ে সহজেই টিকে থাকতে পারে। স্থানীয় বাসিন্দা বিজর্ন হ্যাল্টাসন প্রথম এই মশা দেখতে পান এবং দ্রুত তা সংগ্রহ করে বিজ্ঞানীদের কাছে পাঠান।

বিজ্ঞানীরা বলছেন, এটি শুধু একটি প্রজাতির উপস্থিতিই নয়, বরং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের স্পষ্ট প্রমাণ। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে নতুন নতুন মশার প্রজাতি দেখা দিচ্ছে, যেগুলো ডেঙ্গু, জিকা ও চিকুনগুনিয়ার মতো রোগ ছড়াতে পারে।

আইসল্যান্ডে মশা শনাক্ত হওয়াকে বিশেষজ্ঞরা সতর্ক সংকেত হিসেবে দেখছেন। তাদের মতে, যদি উষ্ণতা বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকে, তবে আরও বহু কীটপতঙ্গ ওই অঞ্চলে বিস্তার লাভ করবে। এতে স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশগত ভারসাম্য ব্যাপকভাবে বিঘ্নিত হতে পারে।

সুত্রঃ দ্য গার্ডিয়ান

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর আকাশে ছড়িয়ে পড়া আগ্নেয় ছাইয়ের কারণে রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাট্টায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিটি…

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ক্লাব ফুটবলে নিজের প্রথম ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর…

কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা

ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা ক্রেমলিনে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au