ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ৪
মেলবোর্ন, ১৯ জুন- ভারতের ছত্তিশগড় রাজ্যে বালু মহালকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতাসহ তিনজনকে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগ…
মেলবোর্ন, ২৪ অক্টোবর- বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ফজলুর করিমের ছেলে এবং বিএনপি নেতা অ্যাডভোকেট ফয়জুল করিম আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বুধবার রাতে নিজের ফেসবুক লাইভে এসে এই সিদ্ধান্ত প্রকাশ করেন। লাইভটি প্রকাশিত হওয়ার পরপরই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতা-কর্মীও তা শেয়ার করতে থাকেন।
ফয়জুল করিম কিশোরগঞ্জ জেলা বিএনপির পূর্বের কমিটিতে উপ-দফতর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ২০ সেপ্টেম্বরের জেলা বিএনপির সম্মেলনের আগের কমিটির সদস্য ছিলেন তিনি। একই সঙ্গে তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সঙ্গেও যুক্ত ছিলেন।
লাইভে তিনি কেন হঠাৎ আওয়ামী লীগে যোগ দিলেন? এমন প্রশ্নের জবাবে বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আদর্শের পক্ষের রাজনৈতিক শক্তি এবং ধর্মনিরপেক্ষ, দেশপ্রেমিক নেতৃত্বের অধিকারী একটি দল। তার ভাষায়, “৫ আগস্টের পর মানুষ যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিল, তা এক বছর পেরিয়ে গেলেও বাস্তবায়িত হয়নি। রাষ্ট্র সংস্কারের নামে কেউ কেউ কেবল ক্ষমতা ও সম্পদ ভোগ করার কাজ করছে। স্বাধীনতাবিরোধী শক্তিকে আবারও সামনে আনার চেষ্টা হচ্ছে। এই অবস্থার বিরুদ্ধে দাঁড়াতে এবং দেশের স্বার্থে আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি।”
তিনি আরও বলেন, “শেখ হাসিনাই প্রকৃত দেশপ্রেমিক এবং বাংলাদেশের মানুষের একমাত্র ভরসা। আওয়ামী লীগে যোগ দিয়ে আমি গর্বিত।” তবে দলটিতে তিনি কী প্রক্রিয়ার মাধ্যমে বা কার মাধ্যমে যোগ দিয়েছেন; এই প্রশ্নের স্পষ্ট জবাব তিনি দেননি।
ফয়জুল করিমের এই সিদ্ধান্ত নিয়ে জেলা বিএনপি নেতারা তেমন গুরুত্ব দিতে রাজি নন। কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জানান, “বিএনপিতে এখন ফয়জুল করিম মুবিনের কোনো পদ নেই। তার মানসিক অবস্থাও স্বাভাবিক আছে কি না, সেটা নিয়েও প্রশ্ন আছে। ফলে তার আওয়ামী লীগে যাওয়া বিএনপির জন্য কোনো গুরুত্বপূর্ণ ঘটনা নয়।”
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au