ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ৪
মেলবোর্ন, ১৯ জুন- ভারতের ছত্তিশগড় রাজ্যে বালু মহালকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতাসহ তিনজনকে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগ…
মেলবোর্ন, ২৩ অক্টোবর- ইউরোপজুড়ে আবারও ছড়িয়ে পড়ছে বার্ড ফ্লু, ফলে একের পর এক দেশ জরুরি পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। নতুন এই ঢেউ সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে পোলট্রি খাতের ওপর। সংক্রমণ ঠেকাতে অনেক দেশই খামারগুলোতে লকডাউন জারি করছে এবং মুরগিসহ সব ধরনের পোলট্রিকে ঘরের ভেতরে রাখার নির্দেশ দিচ্ছে।
বেলজিয়ামে সম্প্রতি একটি খামারে বার্ড ফ্লু শনাক্ত হওয়ার পর বৃহস্পতিবার থেকে সব পোলট্রি ঘরে রাখার নির্দেশ দেওয়া হয়। দেশটির ফেডারেল ফুড সেফটি এজেন্সি জানিয়েছে, সংক্রমণ আরও ছড়িয়ে পড়া রোধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু বেলজিয়াম নয়, এর আগের দিন ফ্রান্সও একই ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।
টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক বছরে ইউরোপজুড়ে বার্ড ফ্লুর কারণে শত শত কোটি পাখি মারা গেছে বা বাধ্যতামূলকভাবে নিধন করা হয়েছে। ফলে খাদ্যের সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়েছে, দাম বেড়েছে এবং নতুন এক বৈশ্বিক মহামারির হুমকি দেখা দিয়েছে।
বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থা ডব্লিউওএএইচ জানায়, বেলজিয়ামের ডিকসমুইড শহরের কাছে একটি টার্কি খামারে এইচ৫এন১ ধরনের বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। এতে ৩১৯টি টার্কি মারা যায় এবং সংক্রমণ রোধে ৬৭ হাজারের বেশি পাখি নিধন করতে হয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, স্লোভাকিয়ার একটি পোলট্রি খামারেও নতুন করে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব ধরা পড়েছে। এসব ঘটনা ইউরোপে ভাইরাসটির দ্রুত বিস্তারের আভাস দিচ্ছে।
এদিকে নেদারল্যান্ডস সরকার জানিয়েছে, মধ্য-পূর্বাঞ্চলের একটি পোলট্রি খামারে ভাইরাস শনাক্তের পর প্রায় ১ লাখ ৬১ হাজার মুরগি নিধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সব মিলিয়ে ইউরোপজুড়ে পোলট্রি খাত নতুন করে বড় সংকটে পড়েছে। সংক্রমণ ঠেকাতে খামার লকডাউন, পাখি নিধন ও সরবরাহ ব্যাহত হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
সুত্রঃ এপি
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au