বাংলাদেশ

ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে: জামায়াত আমীর

  • 8:41 pm - October 24, 2025
  • পঠিত হয়েছে:৪৭ বার
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান (ছবি: সংগৃহীত)

মেলবোর্ন, ২৪ অক্টোবর- বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ভবিষ্যতে ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গড়ে তোলা হবে পারস্পরিক সম্মান ও ন্যায়সঙ্গত ভিত্তির ওপর। তার ভাষায়, “মানুষ বাসস্থান বদলাতে পারে, কিন্তু প্রতিবেশীকে বদলানো যায় না। আমরা প্রতিবেশী দেশকে সম্মান করতে চাই এবং তাদের কাছ থেকেও একই সম্মান প্রত্যাশা করি।”

বুধবার (২২ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও কমিউনিটি নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। সপ্তাহব্যাপী যুক্তরাষ্ট্র সফরের অংশ হিসেবে এটি ছিল তার প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি।

ডা. শফিকুর রহমান বলেন, “ভারত আয়তনে আমাদের চেয়ে ২৬ গুণ বড় এবং সম্পদ ও জনশক্তিতেও অনেক এগিয়ে। আমরা তাদের সেই অবস্থান বিবেচনায় সম্মান করি। তবে আমাদের ছোট ভূখণ্ডে ১৮ কোটি মানুষের অস্তিত্ব, আশা-আকাঙ্ক্ষা ও সার্বভৌমত্বকেও তারা সম্মান করবে এটাই প্রত্যাশা। পারস্পরিক সম্মান ছাড়া দীর্ঘস্থায়ী সম্পর্ক সম্ভব নয়।”

দেশের ভেতরে ধর্মীয় ও সাম্প্রদায়িক সহাবস্থান প্রসঙ্গে তিনি বলেন, “আমরা মেজরিটি কিংবা মাইনরিটি ধারণায় বিশ্বাস করি না। এই শব্দগুলোই বিভাজনের জন্ম দেয়। গত ৫৪ বছরে বিভেদের ক্ষতি আমরা দেখেছি। এখন সময় এসেছে এক হওয়ার।” তিনি আরও যোগ করেন, “যদি কেউ কারও সম্পত্তি অন্যায়ভাবে দখল করে থাকে এবং তার প্রমাণ থাকে, তবে তা ফেরত দিতে আমরা নীতিগতভাবে একমত।”

তিনি জানান, বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য বহুমতের ভিত্তিতেই বেড়ে উঠেছে এবং যুগের পর যুগ মানুষ একসঙ্গে বসবাস করেছে। “যে বিভাজন কৃত্রিমভাবে সৃষ্টি হয়েছে, তা দূর করতে চাই,” বলেন তিনি।

যুক্তরাষ্ট্র সফরে মার্কিন সরকারের কোনো শীর্ষপর্যায়ের নেতার সঙ্গে বৈঠকের পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “বৃহত্তর স্বার্থের কথা ভেবে এ বিষয়ে এখনই কিছু বলতে চাই না।”

সভায় নিউইয়র্কে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ৪

মেলবোর্ন, ১৯ জুন- ভারতের ছত্তিশগড় রাজ্যে বালু মহালকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতাসহ তিনজনকে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগ…

দুই দিনের ব্যবধানে মধুখালীতে ফের মন্দিরের প্রতিমা ভাঙচুর

মেলবোর্ন, ১৯ জুন- ফরিদপুরের মধুখালী উপজেলায় দুই দিনের ব্যবধানে আবারও একটি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে উপজেলার মেঘচামী ইউনিয়নের শতবর্ষী বামুন্দী সার্বজনীন…

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ ৪১ শতাংশ বৃদ্ধি

মেলবোর্ন, ১৯ জুন- সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ এক বছরের ব্যবধানে উল্লেখযোগ্য হারে বেড়েছে। সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত…

সিডনির সমুদ্রসৈকতে হাঙরের হামলায় গুরুতর আহত লিয়া এখনও লাইফ সাপোর্টে

মেলবোর্ন, ১৯ জুন- অস্ট্রেলিয়ার সিডনির জনপ্রিয় কুজি বিচে হাঙরের হামলার শিকার হওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও এক সন্তানের মা লিয়া স্টুয়ার্ট এখনও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে…

জামিন পেলেন না ‘আইএস ব্রাইড’, আদালতের পর্যবেক্ষণ ‘সামান্য ঝুঁকিও গ্রহণযোগ্য নয়’

মেলবোর্ন, ১৮ জুন- অস্ট্রেলিয়ায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া কথিত ‘আইএস ব্রাইড’ জেইনাব আহমদের জামিন আবেদন খারিজ করেছেন আদালত। আদালত বলেছেন, সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট ঝুঁকি সামান্য…

এআই দৌড়ে আমেরিকাকে ছাড়িয়ে যাওয়ার নয়, ভিন্ন পথেই এগোচ্ছে চীন

মেলবোর্ন, ১৮ জুন- বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির নেতৃত্ব নিয়ে যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে, তখন বিশ্লেষকরা বলছেন, চীন আসলে যুক্তরাষ্ট্রকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au