লিড নিউজ

সাভারে মধ্যরাতে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, অন্তত ছয় শিক্ষার্থী আহত

  • 7:02 am - October 27, 2025
  • পঠিত হয়েছে:২১৮১ বার
আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ। ছবিঃ ভিডিও থেকে নেয়া

মেলবোর্ন, ২৭ অক্টোবর- বাংলাদেশের রাজধানী ঢাকার সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (২৭ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং অন্তত ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,  রবিবার সন্ধ্যায় আশুলিয়ার খাগান এলাকার ‘ব্যাচেলর প্যারাডাইস’ মেসের সামনে সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী মোটরসাইকেলে বসে থুথু ফেললে তা ড্যাফোডিলের এক শিক্ষার্থীর গায়ে লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে তর্কাতর্কি এবং পরে উত্তেজনা বাড়তে থাকে।

গাজিপুরে মধ্যরাতে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ । ছবিঃ ভিডিও থেকে নেয়া

রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির ৪০–৫০ জন শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে ড্যাফোডিল শিক্ষার্থীদের মেসে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে রাতেই ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক হাজারেরও বেশি শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হয়ে সিটি ইউনিভার্সিটির দিকে অগ্রসর হন। এরপরই শুরু হয় ব্যাপক সংঘর্ষ।

সংঘর্ষের খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রক্টরিয়াল টিম ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হলে রাত দুইটার দিকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং শিক্ষার্থীদের চলাফেরায় সতর্কতা দেখা যাচ্ছে।

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অনানুষ্ঠানিক ফেসবুক পেজ থেকে প্রকাশিত স্টাটাস। ছবিঃ ফেসবুক

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অনানুষ্ঠানিক ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছে, ‘ব্যাচেলর প্যারাডাইস’ মেসে সিটি ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষার্থী বা বহিরাগত সন্ত্রাসী হামলা চালায়, যার প্রতিবাদ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত। পোস্টে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি সমাধানের চেষ্টা করছে এবং শিক্ষার্থীদের উত্তেজিত না হয়ে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

এই শাখার আরও খবর

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য বৈশ্বিক নিরাপত্তা সতর্কতা জারি

মেলবোর্ন, ২১ জুলাই-  মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বৈশ্বিক নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের…

ট্রাম্পের ঘোষণা: যুক্তরাষ্ট্র সফরে গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু

মেলবোর্ন, ২১ জুলাই- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র সফরে এলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না। নিউইয়র্ক সিটির মেয়র…

মাইলস্টোনে বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনে যা উঠে এল

মেলবোর্ন, ২১ জুলাই- রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গত বছরের ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় পাইলটের উড্ডয়ন প্রশিক্ষণের ঘাটতিকে…

চিন্ময় দাসের জামিন নামঞ্জুর, আদালতে সাক্ষ্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন রাষ্ট্রপক্ষের সাক্ষী

মেলবোর্ন, ২১ জুলাই- চট্টগ্রামের আলোচিত আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন অ্যাডভোকেট…

ভাইরাল ব্যক্তিগত ভিডিও ঘিরে আলোচনায় জামায়াতের এমপি

মেলবোর্ন, ২১ জুলাই-  সামাজিক যোগাযোগমাধ্যমে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে…

আমদানি-রফতানি কমেছে: কোন পথে যাচ্ছে দেশের বৈদেশিক বাণিজ্য?

মেলবোর্ন, ২১ জুলাই- বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে একদিকে আমদানি ও শিল্প বিনিয়োগে স্থবিরতা, অন্যদিকে প্রত্যাশার তুলনায় দুর্বল রফতানি প্রবৃদ্ধি অর্থনীতির জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। শিল্পের কাঁচামাল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au