সর্বশেষ

তানজানিয়ায় নির্বাচনের পর সহিংসতা, ৭০০ নিহতের দাবি

  • 5:58 am - November 01, 2025
  • পঠিত হয়েছে:৯৫ বার
রাজধানী দার-এস-সালামে প্রায় ৩৫০ জন এবং মওয়াঞ্জা শহরে ২০০ জনের বেশি নিহত হয়েছেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১ নভেম্বর- আফ্রিকার দেশ তানজানিয়ায় বিতর্কিত নির্বাচনের পর ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। বিরোধী দল চাদেমার দাবি, এ পর্যন্ত সারা দেশে অন্তত ৭০০ জন নিহত হয়েছেন। তবে জাতিসংঘের হিসাব অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর হাতে নিহতের সংখ্যা ১০ জন। শুক্রবার (৩১ অক্টোবর) আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

চাদেমা দলের মুখপাত্র জন কিতোকা এএফপিকে বলেন, রাজধানী দার-এস-সালামে প্রায় ৩৫০ জন এবং মওয়াঞ্জা শহরে ২০০ জনের বেশি নিহত হয়েছেন। দেশের বিভিন্ন এলাকা থেকে পাওয়া তথ্য যুক্ত করলে মৃতের সংখ্যা প্রায় ৭০০-তে দাঁড়ায়। তিনি জানান, দলের কর্মীরা সারাদেশের হাসপাতাল ঘুরে এই পরিসংখ্যান সংগ্রহ করেছেন।

এএফপির এক নিরাপত্তা সূত্রও এই তথ্যের সঙ্গে মিল রেখে একই ধরনের দাবি করেছে। তবে আলজাজিরা জানিয়েছে, নিহতের সঠিক সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তানজানিয়ার সরকার এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সংখ্যা প্রকাশ করেনি। শুধু জানানো হয়েছে, বিচ্ছিন্ন সহিংসতার পর নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র সেইফ মাগাঙ্গো শুক্রবার জেনেভায় এক ব্রিফিংয়ে বলেন, তাদের কাছে বিশ্বাসযোগ্য সূত্র থেকে খবর এসেছে যে, নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। তিনি বলেন, আমরা নিরাপত্তা বাহিনীকে অতিরিক্ত বা অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগ না করার আহ্বান জানিয়েছি। বিশেষ করে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার থেকে বিরত থাকতে ও পরিস্থিতি শান্ত রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে অনুরোধ করেছি।

আলজাজিরা জানায়, বুধবার (২৯ অক্টোবর) দার-এস-সালামে প্রথম বিক্ষোভ শুরু হয়। ভোটদান প্রক্রিয়া নিয়ে বিরোধ এবং প্রধান বিরোধী দলগুলোকে নির্বাচন থেকে বাদ দেওয়ার ঘটনায় আন্দোলন ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা সীমিত ভোটের বিকল্প এবং বিরোধী নেতাদের হয়রানির প্রতিবাদে সড়কে নেমে আসে।

সহিংসতায় বেশ কিছু গাড়ি, একটি পেট্রোল স্টেশন এবং কয়েকটি পুলিশ স্টেশন পুড়িয়ে দেওয়া হয়। শুক্রবারও তৃতীয় দিনের মতো বিক্ষোভ চলতে থাকে, যেখানে বিক্ষোভকারীরা জাতীয় নির্বাচন কমিশনের ফলাফল ঘোষণার দাবি স্থগিতের আহ্বান জানায় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এই শাখার আরও খবর

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

মায়ের শেষ বিদায়ে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

কারাগারে থাকা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে…

শাহরুখ-সালমানের নায়িকা নগমা, নতুন চেহারায় কেন অবাক অনুরাগীরা?

নব্বইয়ের দশক ও দুই হাজারের শুরুর দিকে বলিউডের পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী নগমা। শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমারের মতো তারকাদের সঙ্গে একাধিক ছবিতে অভিনয়…

গ্যাভিন লার্কিনের মৃত্যু নিয়ে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অ্যালি ল্যাংডন

সেরা বন্ধু গ্যাভিন লার্কিনের মৃত্যু এবং তাঁর পরিবারের ওপর নেমে আসা একের পর এক শোকের স্মৃতি বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অস্ট্রেলিয়ার টেলিভিশন সাংবাদিক ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au