সর্বশেষ

বিপিএলে সাকিব খানের দলে সাইফ হাসান

  • 5:13 am - November 08, 2025
  • পঠিত হয়েছে:১১৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৭ নভেম্বর-বিপিএলের জমজমাট মৌসুম শুরুর আগেই ঢাকার শিবিরে তারকাদের মেলা জমে উঠছে। গতকাল তাসকিন আহমেদকে সরাসরি চুক্তিতে দলে ভিড়ানোর পর আজ আরও এক তারকার নাম যুক্ত হলো — জাতীয় দলের ব্যাটার সাইফ হাসান এবার খেলবেন শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালসে।

গত আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলা সাইফের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ১৩ ম্যাচে ১১৯ স্ট্রাইকরেটে করেছিলেন ৩০৬ রান। তবে এ বছর তার আসল রূপ দেখা গেছে দেশের হয়ে টি-টোয়েন্টিতে। টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে ছোট ফরম্যাটেই নিজের অবস্থান শক্ত করেছেন এই ডানহাতি ব্যাটার।

২০২৫ সালে টি-টোয়েন্টিতে দেশের হয়ে ১২ ইনিংসে ৩৪৪ রান করেছেন তিনি, স্ট্রাইকরেট ১৩১.৮০। এর মধ্যে ১৬২ রানই এসেছে শুধু ছক্কায়—২৭টি ছক্কা মেরে এ বছর বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ অবস্থানে আছেন তিনি। আশ্চর্যের বিষয়, তানজিদ তামিম (৩৮ ছক্কা) ও পারভেজ ইমনকে (২৯ ছক্কা) ছাড়িয়ে যেতে সাইফকে খেলতে হয়েছে তাদের চেয়ে প্রায় অর্ধেক ইনিংস কম।

ঢাকা ক্যাপিটালসের একটি সূত্র নিশ্চিত করেছে, সাইফকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে তারা। বিপিএল কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী প্রতিটি দল সরাসরি সর্বোচ্চ তিনজন খেলোয়াড় নিতে পারবে। তাসকিন ও সাইফকে নিয়ে সেই তালিকায় ঢাকার এখনো একটি সুযোগ বাকি।

আগামী ১৯ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে বিপিএলের ১২তম আসর, চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। এবার অংশ নেবে মোট পাঁচটি দল। নাম পরিবর্তন করা হয়েছে কয়েকটির—চট্টগ্রাম কিংস হয়েছে চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী হয়েছে রাজশাহী ওয়াসিয়র্স, আর সিলেট নাম বদলে খেলবে সিলেট টাইটান্স নামে।

নতুন মেয়াদে ফ্র্যাঞ্চাইজি নির্ধারণের প্রক্রিয়াও ছিল ব্যাপক। প্রাথমিকভাবে ১১টি প্রতিষ্ঠান আগ্রহ জানালেও যাচাই-বাছাই শেষে পাঁচটি প্রতিষ্ঠান পেয়েছে আগামী পাঁচ বছরের জন্য দল পরিচালনার দায়িত্ব।

ঢাকার দল এখন তারকায় ভরপুর। শাকিব খানের দলে তাসকিন-সাইফের সংযোজন শুধু শক্তি বাড়ায়নি, বরং রাজধানীর সমর্থকদের প্রত্যাশাও ছুঁই ছুঁই করছে—এবারের বিপিএল কি তবে ঢাকার ঘরেই উঠবে?

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au