দিনাজপুরে হিন্দু শিক্ষক মনোরঞ্জন রায়কে প্রকাশ্যে হত্যা, নেপথ্যে কী?
ওটিএন বাংলা রিপোর্ট : প্রয়াত বন্ধুর পরিবারের পাশে ছিলেন প্রায় ১৩ বছর। সেই পরিবারের বিরোধ মেটাতে গিয়েই প্রাণ হারালেন দিনাজপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন…
ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর সড়কে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধন কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক করে থানায় নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে থানায় আনা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৪টায় সুনামগঞ্জে নারী বাউল শিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ‘প্রতিবাদী শিল্পী জনতা’ নামের একটি প্ল্যাটফর্ম কর্মসূচির ডাক দেয়।
আয়োজকদের ঘোষিত কর্মসূচিতে বাউল গানসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে ‘তৌহিদী জনতা’র নামে হামলা ও বাধা দেওয়ার প্রতিবাদ জানানোর কথা ছিল।
প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের ভাষ্য অনুযায়ী, মানববন্ধনকে কেন্দ্র করে বিকেল থেকেই ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়তে থাকে।
কর্মসূচি শুরুর আগে সেখানে উপস্থিত হন অভিনেত্রী সুমনা সোমা, নাট্যকর্মী এহসানুল আজিজ বাবু, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীল এবং শ্রমিক নেতা মুর্শিকূল ইসলাম শিমুলসহ বেশ কয়েকজন শিল্পী ও সংস্কৃতিকর্মী।
আয়োজকদের অভিযোগ, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে পুলিশ দীপক শীলকে আটক করে নিয়ে যায়।
অভিনেত্রী সুমনা সোমা বলেন, “দেশজুড়ে বাউলদের ওপর হামলা ও সাংস্কৃতিক আয়োজনে বাধা দেওয়ার প্রতিবাদ জানাতে আমরা এখানে এসেছি। পুলিশের একজন সদস্য বলেছেন, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া যাবে না। আমরা প্রতিবাদ করেছি। পরে পুলিশ দীপককে ধরে নিয়ে গেছে। আমরা এর প্রতিবাদ জানাই।”
তিনি আরও বলেন, “‘জয় বাংলা’ স্লোগান বাঙালির অস্তিত্বের, আমাদের স্বাধীনতা সংগ্রামের অর্জন। এই স্লোগান আমরা দেবোই। কেউ থামাতে পারবে না।”
দীপক শীলকে আটকের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, জিজ্ঞাসাবাদের জন্য দীপক নামের একজনকে আটক করে থানায় আনা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তবে তাঁকে আটকের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত আর কোনো তথ্য জানানো হয়নি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au