সর্বশেষ

ফিক্সিংয়ে জড়িত থাকায় ১৭ রেফারিকে আটকের নির্দেশ তুরস্কের আদালতের

  • 5:17 am - November 08, 2025
  • পঠিত হয়েছে:১৩৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৭ নভেম্বর-ম্যাচ ফিক্সিংয়ে অভিযোগে তুরস্কের একটি ক্লাবের সভাপতিকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে দেশটির আদালত। একই সঙ্গে ওই ঘটনায় জড়িত থাকায় ১৭ জন রেফারির বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

কিছু দিন আগে তুরস্কের ফুটবল ফেডারেশন (টিএফএফ) জানিয়েছিল, ফুটবল জুয়ার সঙ্গে ৩৭১ জন রেফারি এবং কমপক্ষে ১৮ জন ক্লাব কর্তার জড়িত থাকার তথ্য পেয়েছেন তারা।

দেশের ৫৭১জন রেফারির মধ্যে ৩৭১ জন রেফারির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় দেশের ফুটবলকে দুর্নীতি মুক্ত করতে পদক্ষেপ নেয় টিএফএফ।

সরাসরি জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রেফারি এবং সহকারী রেফারি মিলিয়ে ১৫২ জনকে বরখাস্ত করা হয়। সেই ঘটনায় এবার বেশ কয়েক জন রেফারি এবং ক্লাব কর্তাকে গ্রেফতারের নির্দেশ দিল দেশটির আদালত। তদন্তে জানা গেছে, অন্তত ১০০০টি ম্যাচে ফিক্সিং হয়েছে।

তুরস্কের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফুটবল জুয়া এবং ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ১৭ জন রেফারি, সুপার লিগের একটি ক্লাবের সভাপতিসহ মোট ২১জনকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন ইস্তাম্বুলের আদালত। তাদের মধ্যে ১৮ জনকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দায়িত্ব এবং পদের অপব্যবহার, ম্যাচের ফলাফল নিয়ন্ত্রণ করা এবং সমাজিক যোগাযোগমাধ্যমে নানা বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ আনা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।

টিএফএফ সভাপতি ইব্রাহিম হ্যাসিয়োসমানলু জানিয়েছেন, ফুটবলে ফিক্সিং বন্ধ করতে তারা পাঁচ বছর ধরে কাজ করছেন। তিনি বলেছেন, ‘তুরস্কের ফুটবলে নৈতিক সঙ্কট রয়েছে। কাঠামো বলে কিছু নেই। আমাদের ফুটবলের মূল সমস্যা হল নীতিগত।’

রেফারিদের কি যথেষ্ট পারিশ্রমিক দেওয়া হয় না? কেন তারা ফিক্সিংয়ে জড়িয়ে পড়ছেন? এমন প্রশ্নের উত্তরে হ্যাসিয়োসমানলু বলেছেন, ‘যেকোনো রেফারিকে জিজ্ঞেস করুন। ঠিক সময়ে বেতন পাননি, এমন একজনও যদি থাকেন তা হলে আমি ফেডারেশন সভাপতির পদ ছেড়ে দেব। আমরা গত বছরও রেফারিদের বেতন বাড়িয়েছি। এ বারও রেফারিদের বেতন বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।’

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au