সর্বশেষ

এসএ টোয়েন্টিতে খেলা হচ্ছে না তাইজুলের, সেখানে সুযোগ পেয়েছেন উইলিয়ামসন

  • 5:22 am - November 08, 2025
  • পঠিত হয়েছে:৯৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৭ নভেম্বর-প্রথম বাংলাদেশি হিসেবে এসএ২০’তে পেয়েছিলেন। ডারবান সুপার জায়ান্টসের হয়ে দক্ষিণ আফ্রিকার লিগটিতে খেলতে তাইজুল ইসলাম বিসিবির কাছে অনাপত্তিপত্রও চেয়েছিলেন। কিন্তু এসএ২০’তে তার খেলা হচ্ছে না। খবর ইএসপিএন ক্রিকইনফোর।

এসএ২০’র এই আসর, তথা চতুর্থ আসর শুরু হবে ২৬ ডিসেম্বর থেকে, শেষ ২৫ জানুয়ারি। এমআই কেপটাউনের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথমদিনই ডারবানের লড়াই শুরু। তার আগে তাইজুলের বদলি হিসেবে কেন উইলিয়ামসনের নাম ঘোষণা করেছে তারা। উইলিয়ামসন গত আসরে ডারবানের হয়েই খেলেছিলেন, ২৩৩ রান করে দলের সর্বোচ্চ স্কোরার হলেও তাকে ছেড়ে দেওয়া হয়।

ধীরগতিতে খেলার জন্য উইলিয়ামসনের পরিচিতি আছে। এসএ২০’র গত আসরে ব্যাট করেছিলেন ১১৮.৮৭ স্ট্রাইকরেটে। ডারবানে জায়গার জন্য তাকে লড়াই করতে হবে জস বাটলার, হেইনরিখ ক্লাসেন, এইডেন মারক্রাম, ডেভন কনওয়ে, ডেভিড বেডিংহ্যাম, টনি ডি জর্জিদের সঙ্গে।

তাইজুলকে ডারবান কিনেছিল নিলাম থেকে। এক্সপ্রেস রাউন্ড থেকে টাইগার স্পিনারের পেছনে তাদের খরচ হয় ভিত্তিমূল্য ৫ লাখ র‌্যান্ড। তাইজুল এর মাধ্যমে ক্যারিয়ারে প্রথমবার কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পান।

এসএ টোয়েন্টির নিলামে নাম নিবন্ধন করেছিলেন ৭৮২ জন ক্রিকেটার। তবে সেখানে তোলা হয়েছে ৫৪১ ক্রিকেটারকে। এর মধ্যে তাইজুলসহ বাংলাদেশের ছিলেন ১৪ ক্রিকেটার। বাকিরা হলেন- মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, নাহিদ রানা, লিটন দাস ও সাকিব আল হাসান।

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au