সর্বশেষ

আবারো অধিনায়ক সাকিব আল হাসান

  • 6:11 am - November 09, 2025
  • পঠিত হয়েছে:১৩৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৯ নভেম্বর-আসন্ন আবুধাবি টি-টেন লিগে নতুন ফ্র্যাঞ্চাইজি রয়েল চ্যাম্পসের অধিনায়কের দায়িত্ব পালন করবেন সাকিব আল হাসান।

এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। তরুণ এবং অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ দল গড়েছে দলটি।

চলতি মাসের ১৯ তারিখ টি-টেন লিগে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে রয়েল চ্যাম্পস। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দলটির প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভিস্তা রাইডার্স। দলের নেতৃত্বের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত সাকিব।

তিনি বলেন, ‘রয়েল চ্যাম্পসের নেতৃত্ব দেওয়া আমার জন্য সত্যিই এক বড় সম্মান। এত প্রতিভাবান খেলোয়াড় ও দক্ষ কোচিং স্টাফের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। আমরা মাঠের ভেতরে-বাইরে দুজায়গাতেই দারুণ কিছু উপহার দিতে চাই এবং দর্শকদের জন্য এক উত্তেজনাপূর্ণ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মৌসুম উপস্থাপন করতে চাই। নতুন দল হিসেবে আমাদের উদ্যম ও শক্তিই হবে সবচেয়ে বড় প্রেরণা।’

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au