সর্বশেষ

টানা ৮ ছক্কায় রনজিতে বিশ্ব রেকর্ড গড়েছেন আকাশ কুমার

  • 3:37 am - November 10, 2025
  • পঠিত হয়েছে:৭৯ বার
১১ বলে পেলেন অর্ধশতকের দেখা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১০ নভেম্বর-পরপর আট বলেই ছক্কা। রনজি ট্রফিতে নতুন রেকর্ড গড়লেন মেঘালয়ের ব্যাটসম্যান আকাশ কুমার চৌধুরী। প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম হাফসেঞ্চুরি হাঁকালেন এই ব্যাটসম্যান।
তার দুর্দান্ত ক্যামিও ইনিংসে ভর করে ৬২৮ রানের পাহাড় গড়েছে মেঘালয়। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে খেলতে নেমেছেন আকাশরা।

অরুণাচলের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে মেঘালয়ের একাধিক ব্যাটসম্যান বড় রান পেয়েছেন। ২০৪ রান করেন অর্পিত ভাটেওয়াড়া। মেঘালয়ের অধিনায়ক কিশান লিংডোর ব্যাটে আসে ১১৯ রান। সেঞ্চুরি করেন আরেক ব্যাটসম্যান রাহুল দালালও। শেষ পর্যন্ত ১৪৪ রান করেন তিনি। সব মিলিয়ে বড় রানের পথেই এগোচ্ছিল মেঘালয়। আকাশের তাণ্ডবে সেই রানটা সাড়ে ছ’শোর কাছে গিয়ে থামে।

আট নম্বরে ব্যাট করতে নেমে প্রথম তিন বলে দুটি সিঙ্গলস নেন আকাশ। তারপর ১২৬ তম ওভারে বল করতে আসেন অরুণাচলের স্পিনার লিমার দাবি। ওই ওভারে পরপর ৬ বলে ছয় ছক্কা হাঁকান। তার পরেও যে দুটি বল খেলেন, তাতেও ছক্কা হাঁকান। ফলে ১১ বলে হাফসেঞ্চুরি পূরণ হয়ে যায় আকাশের।

বিশ্বের যেকোনও প্রথম শ্রেণির ক্রিকেটে এটাই দ্রুততম হাফসেঞ্চুরি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম হাফসেঞ্চুরি রয়েছে মাত্র ৯ বলে। টেস্ট এবং ওয়ানডে’তে দ্রুততম হাফসেঞ্চুরির নজির যথাক্রমে ২১ এবং ১৬ বলে।

দ্রুততম ফিফটির নজির গড়ে আকাশ বলছেন, কোনও রেকর্ডের কথা মাথায় নিয়ে নামিনি। দলের নির্দেশ ছিল চালিয়ে খেলতে হবে। সেভাবেই খেলেছি। টি ব্রেকের পর বোর্ডের প্রতিনিধিরা ড্রেসিংরুমে এসে বিশ্ব রেকর্ডের কথা জানায়। প্রথম তিনটে ছয় মারার পর মনে হয়েছিল ছ’টাও মারতে পারব। টানা আটটা হয়ে যাবে ভাবতে পারিনি। আমার উপর দ্রুত রান তোলার দায়িত্ব দেওয়া হয়েছিল। যাতে আমরা দ্রুত ডিক্লেয়ার দিতে পারি। শেষ ম্যাচে বিহারের সঙ্গেও হাফ সেঞ্চুরি করেছি। সেটা আত্মবিশ্বাসী করেছে।

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au