সর্বশেষ

হাসপাতালে ভর্তি বিসিবির সহ সভাপতি ফারুক আহমেদ

  • 3:42 am - November 10, 2025
  • পঠিত হয়েছে:৯০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১০ নভেম্বর-বর্তমানে জাতীয় দল সিলেটে, নারী ক্রিকেট দল বিকেএসপিতে, আর যুবা দল রাজশাহীতে। ক্রিকেটাররা মাঠে ব্যস্ত থাকলেও ঢাকায় পাঁচ তারকা হোটেলে দিনব্যাপী ক্রিকেট কনফারেন্স করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি আয়োজিত এই কনফারেন্সে উপস্থিতত ছিলেন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ। তবে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজধানীর একটি হাসপাতালের সিসিইউতে রাখা হয়েছে। মূলত তার হার্টে একটি ব্লক ধরা পড়েছে। তাই সন্ধ্যায় তার হার্টে রিং বসানো হয়েছে।

বর্তমানে ফারুকের শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে এবং তিনি আশঙ্কামুক্ত আছেন। সবকিছু ঠিক থাকলে আগামীকালই কেবিনে স্থানন্তর করা হবে ফারুককে। দেশের একটি গণমাধ্যমকে বিসিবির একজন শীর্ষ পরিচালক এসব তথ্য নিশ্চিত করেছেন।

সবশেষ বিসিবি নির্বাচনে পরিচালক নির্বাচিত হওয়ার পর আবারো বোর্ডে এসেছেন ফারুক।

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au