সর্বশেষ

৭-০ গোলে বিশাল জয় আর্জেন্টিনার

  • 4:02 am - November 10, 2025
  • পঠিত হয়েছে:১১২ বার
অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে ফিজিকে হারালো মেসির উত্তরসূরীরা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১০ নভেম্বর-গ্রুপ পর্বের শেষ ম্যাচ, প্রতিপক্ষ কিছুটা পিছিয়ে থাকা ফিজি। অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিতে যাদের বিপক্ষে আর্জেন্টিনার দরকার ছিল স্রেফ এক পয়েন্ট। এমন ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়েই দিল আলবিসেলেস্তের কিশোররা।

কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্বের ম্যাচে ফিজিকে ৭-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচে হ্যাটট্রিক করেছেন উরিয়েল ওহেদা; মাতো মার্তিনেজ করেন দুই গোল।

দোহার আসপায়ার একাডেমি মাঠে এদিন শুরু থেকেই আধিপত্য দেখায় আর্জেন্টিনা। চতুর্থ মিনিটে অফসাইডের কারণে গোল বাতিল হয় তাদের। একের পর এক আক্রমণে ফিজির রক্ষণে চাপ ধরে রাখে দিয়েগো প্লাসেন্তের দল।

১০ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা, ওহেদার শট ফিরিয়ে দেন ফিজির গোলকিপার। ১৭ মিনিটে আর্জেন্টাইন ক্লাব সান লরেঞ্জোর মিডফিল্ডারই দলকে লিড এনে দেন। এরপর শুরু হয় গোলের বন্যা। মাতো মার্তিনেজ ৩০ ও ৪৪ মিনিটে দুটি গোল করে ব্যবধান বাড়ান। প্রথমার্ধে আর্জেন্টিনা ৩-০ ব্যবধানে এগিয়ে যায়।

৫৭ ও ৮৮ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ওহেদা। এরপর ৮৯ মিনিটে সান্তিয়াগো সিলভেইরা ও ৯০ মিনিটে সিমোন এসকোবারের গোল করলে ৭-০ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনার কিশোররা।

তিন খেলায় ৯ পয়েন্ট পেয়ে গ্রুপ ‘ডি’-তে শীর্ষস্থান ধরে রেখে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। এই গ্রুপ থেকে ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েচে বেলজিয়াম।

এর আগে বেলজিয়ামকে ৩-২ ও তিউনিসিয়াকে ১-০ গোলে পরাজিত করেছিল লিওনেল মেসিদের উত্তরসূরীরা। টানা তিন পরাজয়ে কোনো পয়েন্ট না পেয়ে গ্রুপের তলানিতে ফিজি।

এই শাখার আরও খবর

সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে হামলা, মারধর

ঢাকায় পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন…

হুজুরদের ভয়ে শেষ পর্যন্ত দেশ ছাড়লেন যৌন নিপীড়নের শিকার শিশুর বাবা শাহজালাল রুমি

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় সাত বছর বয়সী মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় আলোচনায় আসা বাবা বডিবিল্ডার শাহজালাল রুমি দেশ ছেড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে…

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি জানল টিআইবি

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি…

ইরানের সঙ্গে আলোচনায় সৌদি-পাকিস্তান-তুরস্ক, সৌদিকে সামরিক সহায়তা দেবে মিসর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সামরিক উত্তেজনা কমাতে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে…

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলার দাবি হুতিদের, পাল্টা অভিযানে সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং দেশটির বিভিন্ন অঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলার দাবি…

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au