সর্বশেষ

আসিফের ক্ষমা চাওয়া উচিত: মামুনুল ইসলাম

  • 1:38 am - November 11, 2025
  • পঠিত হয়েছে:৯৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১১ নভেম্বর- সোমবার ঢাকার একটি হোটেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালক আসিফ আকবর ফুটবলাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, ‘ফুটবলারদের জন্য (ক্রিকেট) খেলা যাচ্ছে না সারা দেশে। কারণ, তারা উইকেট ভেঙে ফেলে, উইকেট নষ্ট করে। প্রতিটি জেলার স্টেডিয়াম অকুপাই করে রেখেছে ফুটবল। যেখানে ফুটবলের কাজ নেই, সেখানেও স্টেডিয়াম অকুপাই করে রেখেছে।’

ক্রিকেট বোর্ডের নতুন এই পরিচালক আরও বলেন, ‘ফুটবলারদের ব্যবহার খুব খারাপ। ক্রিকেট একটা ডিসিপ্লিনড খেলা, আভিজাত্যের খেলা এটি, অনেক নিয়মকানুন আছে।’

তিনি আরও বলেন, ‘ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট মানুষজন একটু ভদ্র স্বাভাবিকভাবেই, আভিজাত্যের ইস্যু আছে এখানে। আমার আবার একটু সমস্যা আছে। আমি আবার অত ভদ্র না। যদি ফুটবল মারপিট করে, আমিও মারপিট করবো, নো প্রবলেম। যে যেমন, তার সঙ্গে তেমন করতে হবে।’

আসিফ আকবরের এমন মন্তব্যে ক্ষুব্ধ ফুবলাররা। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম বলেছেন, ‘উনি (আসিফ আকবর) যে মন্তব্য করেছেন, সেটা ফিরিয়ে নেওয়া হোক। জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত ফুটবলপ্রেমীরা তাকে মেনে নেবে না। ক্রিকেট ভদ্র লোকের খেলা হলেও তিনি ভদ্র ব্যবহার দেখাননি।’

জাতীয় দলের আরেক সাবেক ফুটবলার গোলাম গাউসও ছিলেন প্রতিবাদ জানানোর সময়। তিনি বলেন, ‘কে ভালো কে মন্দ এটা দর্শক যাচাই করবে। তার বক্তব্যের তীব্র প্রতিবাদ ও প্রত্যাহার দাবি জানাই।’

সাবেক অধিনায়ক মামুনুল আরও বলেন, ‘বুলবুল ভাই একজন ভদ্র ও ভালো মানুষ হিসেবে আমরা জানি। উনি (আসিফ) যখন বক্তব্য দিচ্ছিল তিনি হাসছিলেন এটা দুঃখজনক। উনার উচিত ছিল এটা স্টপ করানো। তিনিও নিজেকে ফুটবলার বলেন।’

সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাব। এই ক্লাবের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে আজ।

প্রতিবাদ লিপিতে সংগঠনটি লিখেছে, ‘আপনার মন্তব্য শুধু দায়িত্বজ্ঞানহীন নয়, বাংলাদেশের এবং বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলকে প্রকাশ্যে অবমাননা করেছে। আরও উল্লেখযোগ্য-আপনারই বোর্ডের প্রেসিডেন্ট অতীতে বাংলাদেশের ঘরোয়া ফুটবল লিগের একজন সম্মানিত ফুটবলার ছিলেন।’

অবকাঠামো ব্যবহার ও সংকট নিয়ে মূলত তৃণমূল পর্যায়ে ফুটবল ও ক্রিকেটের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। দুই ফেডারেশনের মধ্যে আলোচনা করে সেটা সমন্বয়যোগ্য বলে মনে করেন সাবেক ফুটবলাররা।

এই শাখার আরও খবর

সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে হামলা, মারধর

ঢাকায় পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন…

হুজুরদের ভয়ে শেষ পর্যন্ত দেশ ছাড়লেন যৌন নিপীড়নের শিকার শিশুর বাবা শাহজালাল রুমি

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় সাত বছর বয়সী মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় আলোচনায় আসা বাবা বডিবিল্ডার শাহজালাল রুমি দেশ ছেড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে…

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি জানল টিআইবি

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি…

ইরানের সঙ্গে আলোচনায় সৌদি-পাকিস্তান-তুরস্ক, সৌদিকে সামরিক সহায়তা দেবে মিসর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সামরিক উত্তেজনা কমাতে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে…

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলার দাবি হুতিদের, পাল্টা অভিযানে সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং দেশটির বিভিন্ন অঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলার দাবি…

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au