সর্বশেষ

সিলেটে ৩০০ রান বেশি না: হাসান মাহমুদ

  • 2:30 am - November 12, 2025
  • পঠিত হয়েছে:৬৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১২ নভেম্বর-দিনের প্রথম ওভারেই উইকেট নিয়ে দারুণ শুরুর আভাস দিয়েছিল বাংলাদেশ। এমন শুরুর পর প্রথম সেশনে আর কোনো উইকেট তুলতে পারেনি টাইগাররা। পল স্টার্লিং ও ক্যাড কারমাইকেলের জোড়া ফিফটিতে বড় রানের ভিত পায় আইরিশরা। তবে শেষ বিকেলে দারুণ বোলিং করেছেন স্পিনাররা। হাসান মুরাদ-মেহেদি মিরাজের দুর্দান্ত বোলিংয়ে স্বস্তি নিয়ে দিন শেষ করেছে স্বাগতিকরা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাসান মাহমুদ বলেন, ‘নাহিদের সাথে বোলিং করে আমি খুবই আনন্দ পাই। সে অনেক দ্রুত বোলিং করে, আমিও একটু ইন্সপায়ার্ড হই ওর থেকে। আর আমি চেষ্টা করি যে জুটি বেঁধে বোলিং করার। সে যখন বোলিং করে তাকে আইডিয়া দেয়া বা তার কাছ থেকে আইডিয়া নেয়া যে কি কন্ডিশন এখন উইকেটের পরিস্থিতি কেমন, কোন জায়গায় বোলিং করাটা সবচেয়ে ভালো, কোন লেংথটা পিক করতে হবে।’

দ্বিতীয় দিনের সকালেই বাকি ২ উইকেট তুলে নিতে চান হাসান, ‘আমরা খুবই মানে ভালো একটা পজিশনে আছি এখন। কালকে শুধু সকালবেলা তাড়াতাড়ি ওদের উইকেট নিতে হবে। ওদের ব্যাটিং অর্ডার হিসেবে রান খুব বেশি না। আশা করি আমরা এটা চেজ করে আবার ভালো একটা কামব্যাক করব।’

‘উইকেটটা খুবই ভালো ব্যাটিংয়ের জন্য। আর যদি আমরা বোলিংয়ের কথা বলি, আমরা অনেক ডিসিপ্লিনড বোলিং করেছি। ইকোনমি মানে বোলিং রান রেট এখনও তিনের নিচে আছে। আমার মনে হয় খুব ভালো আজকের দিনটা আমরা শেষ করেছি।’-যোগ করেন তিনি।

এমন উইকেটে ৩০০ রান খুব বেশি না বলে মনে করেন হাসান, ‘এই উইকেটে আমাদের ধারাবাহিকতা যেন আরেকটু বেশি থাকে বিশেষ করে ফ্ল্যাট উইকেটগুলোতে। সেই দিকে ফোকাস থাকে যাতে ভালো জায়গায় বল করি সবসময়। দলের জন্য অবদান রাখতে পারি। যাতে যতটুকু ইকোনমিক্যাল বোলিং করা যায়, এটাই আমাদের মেইন ফোকাস থাকে যদি এরকম পিচ থাকে।’

এই শাখার আরও খবর

প্রাথমিকে ঝরে পড়া শিশুদের বৃহত অংশের গন্তব্য মাদ্রাসা, কর্মমুখী শিক্ষা থেকে পিছিয়ে মাদ্রাসাগুলো

প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের নিয়ে বাড়ছে উদ্বেগ, দেশে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া এসব শিশুদের একটি উল্লেখযোগ্য অংশ বিভিন্ন কারণে শিক্ষাজীবনের মাঝপথে ঝরে পড়ছে।ঝরে…

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au