সর্বশেষ

ফিক্সিং কাণ্ডে তুরস্কে নিষিদ্ধ ১০২৪ ফুটবলার, রেফারিসহ গ্রেপ্তার ৮

  • 2:39 am - November 12, 2025
  • পঠিত হয়েছে:৬৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১২ নভেম্বর-তুরস্কে টালমাটাল ফুটবল জগত। জুয়ার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দেশটির পেশাদার লিগের ১ হাজার ২৪ জন খেলোয়াড়কে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ)।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, আদালতের আদেশে এ ঘটনায় এইউপস্পোর চেয়ারম্যানসহ মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন ছয় তুর্কি রেফারিও।গত কয়েক বছর ধরে তুরস্কের ঘরোয়া লিগগুলোতে বেটিং নিয়ে বির্তক চলে আসছে। এরপর দেশের ফুটবলে দুর্নীতি রোধ করতে দীর্ঘ পাঁচ বছর ধরে একটি অনুসন্ধান চালায় টিএফএফ।

এই অনুসন্ধানের পর জুয়ার সাথে জড়িত থাকার অভিযোগে ১০২৪ জন ফুটবলারকে তলব করেছে দেশটির ফুটবল ফেডারেশন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এসব খেলোয়াড়দেরকে সাময়িকভাবে বরখাস্ত করেছে তুরস্ক ফুটবল ফেডারেশন। এছাড়াও, জুয়ার অভিযোগে ৬ জন রেফারি ও একজন ক্লাব প্রেসিডেন্টসহ ৮ জনকে গ্রেফতার করে দেশটির পুলিশ।

একই তদন্ত থেকে গত মাসে জানা যায় যে, দেশটির ৫৭১ জন পেশাদার রেফারিদের মধ্যে ৩৭১ জনেরই বেটিং সাইটগুলোতে অ্যাকাউন্ট আছে। যাদের মধ্যে ১৫২ জন সক্রিয়ভাবে বেটিংয়ের সাথে জড়িত।

এই শাখার আরও খবর

প্রাথমিকে ঝরে পড়া শিশুদের বৃহত অংশের গন্তব্য মাদ্রাসা, কর্মমুখী শিক্ষা থেকে পিছিয়ে মাদ্রাসাগুলো

প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের নিয়ে বাড়ছে উদ্বেগ, দেশে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া এসব শিশুদের একটি উল্লেখযোগ্য অংশ বিভিন্ন কারণে শিক্ষাজীবনের মাঝপথে ঝরে পড়ছে।ঝরে…

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au