সর্বশেষ

শামিকে না খেলানোর কারণ বুঝতে পারছেন না সৌরভ

  • 2:44 am - November 12, 2025
  • পঠিত হয়েছে:৯১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১২ নভেম্বর-চলতি বছরের ফেব্রুয়ারিতে দীর্ঘ সময়ের চোট কাটিয়ে ভারত জাতীয় দলে ফিরেছিলেন পেসার মোহাম্মদ শামি। এরপর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি খেলেছেন। যেখানে ৫ ম্যাচে চ্যাম্পিয়ন দলটির হয়ে যৌথভাবে সর্বোচ্চ ৯ উইকেট শিকার করেন শামি। কিন্তু এরপর থেকেই ভারতের স্কোয়াডে তিনি ব্রাত্য হয়ে পড়েন। জায়গা হয়নি অস্ট্রেলিয়া সফরের দলেও।

অস্ট্রেলিয়া সিরিজে শামিকে না রাখার কারণ হিসেবে ফিটনেস ইস্যুকে সামনে এনেছিলেন বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকার। কিন্তু শামি জানান তিনি পুরো ফিট থাকা সত্ত্বেও তাকে বিবেচনা করা হয়নি। এমনকি তিনি ঘরোয়া ক্রিকেটেও খেলছেন এবং ছন্দে আছেন।

শামির সঙ্গে একমত অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি সৌরভ গাঙ্গুলি। তার মতে, শামি পুরোপুরি ফিট। এমনকি জাতীয় দলের হয়ে খেলার জন্যও শামি প্রস্তুত বলে মনে করেন গাঙ্গুলি।

তিনি বলেন, ‘শামি দুর্দান্ত। রঞ্জির দুই-তিনটি ম্যাচেই তিনি প্রায় একাই জেতালেন বেঙ্গলকে। নির্বাচকেরা নিশ্চয়ই নজর রাখছেন। ফিটনেস ও দক্ষতার বিচারে শামি সেই শামিই আছে। তাই আমার মতে, টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টি— ভারতের হয়ে খেলতে না দেওয়ার কোনো কারণই দেখি না।’

বর্তমানে রঞ্জিতে খেলছেন শামি। এই আসরে প্রথম তিন ম্যাচে ১৫ উইকেট শিকার করেছেন শামি। যেখানে মোট বোলিং করেছেন ৯৩ ওভার। যা তার ফিটনেসের প্রমাণ দেয়।

এই শাখার আরও খবর

প্রাথমিকে ঝরে পড়া শিশুদের বৃহত অংশের গন্তব্য মাদ্রাসা, কর্মমুখী শিক্ষা থেকে পিছিয়ে মাদ্রাসাগুলো

প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের নিয়ে বাড়ছে উদ্বেগ, দেশে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া এসব শিশুদের একটি উল্লেখযোগ্য অংশ বিভিন্ন কারণে শিক্ষাজীবনের মাঝপথে ঝরে পড়ছে।ঝরে…

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au