লিড নিউজ

ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য বন্ধের দাবি

  • 1:49 am - November 13, 2025
  • পঠিত হয়েছে:২০৫ বার
ভারত ও বাংলাদেশের পতাকা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ নভেম্বর- বাংলাদেশ সরকার ভারতীয় উপহাইকমিশনার পবন ভাদেকে আজ বুধবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে এবং ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রকাশ বন্ধের জন্য ভারতের প্রতি অনুরোধ জানিয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ভারতের রাজধানী দিল্লিতে  থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতীয় মূলধারার গণমাধ্যমের মাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়াটা দুই দেশের সম্পর্কের জন্য সহায়ক নয়। এই বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ সরকার জানায়, শেখ হাসিনা বর্তমানে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারের মুখোমুখি এক কুখ্যাত  আসামি, যাকে আশ্রয় দেওয়া এবং তাকে বাংলাদেশের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার সুযোগ দেওয়া বাংলাদেশের নিরাপত্তা ও দ্বিপক্ষীয় সম্পর্কের পক্ষে ক্ষতিকর।

তবে, বাংলাদেশ ভারতীয় কূটনীতিককে অনুরোধ করেছে যে, শেখ হাসিনার গণমাধ্যমে কথা বলার সুযোগ বন্ধ করতে ভারত যেন দ্রুত ব্যবস্থা নেয় এবং এই বার্তা নয়াদিল্লির কাছে পৌঁছায়।

এ ধরনের পদক্ষেপ দুই দেশের মধ্যে গঠনমূলক এবং ফলপ্রসূ সম্পর্ক স্থাপনে সহায়ক হবে না বলেও উল্লেখ করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

সিডনি ও পার্থে বিএইচএসএএ’র শারদীয় পূজা পরিক্রমা সম্পন্ন

শতদল তালুকদার, সিডনি, অস্ট্রেলিয়ার সিডনি ও পার্থে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের সংগঠন বিএইচএসএএ’র (BHSAA) শারদীয় দুর্গাপূজা পরিক্রমা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সৌহার্দ্য…

মহানবমী আজ, কাল প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গোৎসব

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। দিনভর নানা ধর্মীয় আচার, পূজা-অর্চনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদ্‌যাপিত…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ঝরল ১০ প্রাণ, আহত আরও ২০

ওটিএন বাংলা ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে ভোরের আলো ফোটার আগেই সড়কে ঝরল ১০ প্রাণ। যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন।…

‘আমি ভয় পাই না’, ডিসেম্বরে দেশে ফেরার কথা আবারও বললেন শেখ হাসিনা

ওটিএন বাংলা ডেস্ক: আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা আবারও জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরলে গ্রেপ্তার, নির্যাতন কিংবা হত্যার শিকার হতে পারেন বলে…

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, বিচারপ্রক্রিয়া সম্পর্কে জানত না সরকার

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় তাঁদের বিচারপ্রক্রিয়া ও অভিযোগের বিস্তারিত জানতে পারেনি বাংলাদেশ সরকার। মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশের দূতাবাস বা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au