সর্বশেষ

ভিসা জটিলতায় রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপে যাওয়া হলো না তিন ক্রিকেটারের

  • 1:33 am - November 13, 2025
  • পঠিত হয়েছে:৯৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৩ নভেম্বর-কাতারে এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা। তবে ভিসা জটিলতায় দলের সঙ্গে যেতে পারেননি দলটির তিন ক্রিকেটার।

জানা গেছে, ভিসা জটিলতায় ইয়াসির আলি রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন ও মৃত্যুঞ্জয় চৌধুরী দলের সঙ্গে যেতে পারেননি। ধারণা করা হচ্ছে, আগামীকাল কাতারের উদ্দেশে রওনা দেবেন তারা।

১২ থেকে ২৫ নভেম্বর দোহায় অনুষ্ঠিত হবে এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপ। এবারের আসরে অংশ নিচ্ছে মোট আটটি দল। মূলত ‘এ’ দলগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত ইমার্জিং এশিয়া কাপ-ই এবারে নতুন নামে ফিরছে। লিস্ট ‘এ’ মর্যাদাপ্রাপ্ত এই আসরের নাম বদলে রাখা হয়েছে রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপ।

এবারের আসরে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। অন্যদিকে ‘বি’ গ্রুপে খেলবে পাকিস্তান, ভারত, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড-
জিসান আলম, হাবিবুর রহমান সোহান, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, আকবর আলী (অধিনায়ক), ইয়াসির আলি চৌধুরী, মাহিদুল ইসলাম ভূঁইয়া, রাকিবুল হাসান, এস এম মেহেরব হোসেন, আবু হায়দার রনি, তোফায়েল আহমেদ, স্বাধীন ইসলাম, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

এই শাখার আরও খবর

সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে হামলা, মারধর

ঢাকায় পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন…

হুজুরদের ভয়ে শেষ পর্যন্ত দেশ ছাড়লেন যৌন নিপীড়নের শিকার শিশুর বাবা শাহজালাল রুমি

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় সাত বছর বয়সী মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় আলোচনায় আসা বাবা বডিবিল্ডার শাহজালাল রুমি দেশ ছেড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে…

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি জানল টিআইবি

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি…

ইরানের সঙ্গে আলোচনায় সৌদি-পাকিস্তান-তুরস্ক, সৌদিকে সামরিক সহায়তা দেবে মিসর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সামরিক উত্তেজনা কমাতে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে…

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলার দাবি হুতিদের, পাল্টা অভিযানে সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং দেশটির বিভিন্ন অঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলার দাবি…

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au