সর্বশেষ

বিশ্বকাপের আগামী আসরে খেলা এখনো নিশ্চিত না মেসির!

  • 2:16 am - November 13, 2025
  • পঠিত হয়েছে:৮৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৩ নভেম্বর-২০২২ বিশ্বকাপকেই লিওনেল মেসির শেষ বিশ্বকাপ মনে করা হয়েছিল। কিন্তু কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপা উচিয়ে ধরার পরও জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন মেসি। ইন্টার মায়ামির তারকা এরপর জিতেছেন মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপাও। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ায় আগামী বছর যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপেও আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশনে এই ইন্টার মায়ামি তারকা শরিক হবেন বলেই মনে করা হচ্ছে।

আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে আবারও বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেসি। তবে, তিনি সমর্থকদের সতর্ক করে দিয়ে বলেছেন যে এ বিষয়ে তিনি ভেবে-চিন্তেই সিদ্ধান্ত নেবেন।

স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমি চাই না, যেটাকে বলে, দলের জন্য বোঝা হতে। আমি শারীরিকভাবে পুরোপুরি ফিট থাকতে চাই, যেন নিশ্চিত হতে পারি আমি দলের জন্য সাহায্য ও অবদান রাখতে পারব।’

ইউরোপের নিয়মিত মৌসুম মে মাসে শেষ হলেও এমএলএসের নিয়মিত মৌসুম গত অক্টোবরেই শেষ হয়ে গেছে। এখন চলছে প্লে-অফ রাউন্ডের খেলা, যার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৬ ডিসেম্বর। ফলে বিশ্বকাপের আগে নিয়মিত খেলার সুযোগ কম পাবেন মেসি। নিজেকে ফিট রাখা তাই তার জন্য বড় চ্যালেঞ্জ।

মেসি ব্যাখ্যা করেন এভাবে, ‘এমএলএস মৌসুম ইউরোপীয় মৌসুমের থেকে আলাদা; ওই সময়ের আগে একটা প্রাক-মৌসুম এবং অল্প কিছু ম্যাচ থাকবে।আমি দিন দিন দেখতে চাই, আমি সত্যিই কি এতটা ভালো অনুভব করছি যে যেখানে থাকতে চাই সেখানে থাকতে পারব এবং (বিশ্বকাপে) অংশ নিতে পারব।’

বিশেষ এই বিশ্বকাপ প্রসঙ্গে মেসি স্পষ্টভাবে বলেন, ‘এটা বিশেষ কিছু। এটা সবচেয়ে বড় আসর। জাতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে খেলা -তার ওপর আবার জেতার পর! আমি উচ্ছ্বসিত, তবে শান্তভাবেই নিচ্ছি।’

আগামী ১৪ নভেম্বর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। অধিনায়ক মেসি এরই মধ্যে আলিকান্তেতে দলের সঙ্গে যোগ দিয়েছেন। ম্যাচটি শুক্রবার (১৪ নভেম্বর) লুয়ান্ডার এস্তাদিও ১১ দে নভেম্ব্রোতে বাংলাদেশ সময় রাত ১০টায় অনুষ্ঠিত হবে।

এই শাখার আরও খবর

সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে হামলা, মারধর

ঢাকায় পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন…

হুজুরদের ভয়ে শেষ পর্যন্ত দেশ ছাড়লেন যৌন নিপীড়নের শিকার শিশুর বাবা শাহজালাল রুমি

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় সাত বছর বয়সী মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় আলোচনায় আসা বাবা বডিবিল্ডার শাহজালাল রুমি দেশ ছেড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে…

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি জানল টিআইবি

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি…

ইরানের সঙ্গে আলোচনায় সৌদি-পাকিস্তান-তুরস্ক, সৌদিকে সামরিক সহায়তা দেবে মিসর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সামরিক উত্তেজনা কমাতে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে…

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলার দাবি হুতিদের, পাল্টা অভিযানে সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং দেশটির বিভিন্ন অঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলার দাবি…

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au