সর্বশেষ

বিশ্বকাপ বাছাইপর্ব থেকে বাদ পরলেন ইয়ামাল

  • 2:27 am - November 13, 2025
  • পঠিত হয়েছে:১২০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৩ নভেম্বর-বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালকে আসন্ন ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচ থেকে বাদ দিয়েছে স্পেন জাতীয় দল। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।

ফেডারেশনের মেডিক্যাল টিম ‘বিস্ময় ও হতাশা’ প্রকাশ করে জানিয়েছে, সোমবার তারা জানতে পারেন ইয়ামাল কোমরের ব্যথা সারাতে সেদিনই নিজ উদ্যোগে রেডিওফ্রিকোয়েন্সি ট্রিটমেন্ট নিয়েছেন।

স্প্যানিশ ফুটবল ফেডারেশন বিবৃতিতে লিখেছে, ‘ জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে বেলা ১টা ৪৭ মিনিটে আমরা জানতে পেরেছি যে ইয়ামাল তার পিউবিক অঞ্চলের অস্বস্তি কমানোর জন্য একটি ইনভেসিভ রেডিওফ্রিকোয়েন্সি চিকিৎসা করিয়েছেন।

এই প্রক্রিয়াটি জাতীয় দলের চিকিৎসা দলকে কোনো তথ্য দেওয়া ছাড়াই সম্পন্ন হয়েছে। আমরা এই তথ্য পেয়ে বিস্মিত এবং উদ্বিগ্ন। রাতেই একটি রিপোর্ট থেকে বিস্তারিত জানলাম, যেখানে মেডিক্যাল বিভাগ ইয়ামালের ৭-১০ দিনের বিশ্রামের সুপারিশ করেছে।’

এই কারণেই ইয়ামালের স্বাস্থ্য ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে তাকে বর্তমান স্কোয়াড থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয় স্পেন ফেডারেশন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড কুঁচকির চোটে ভুগছিলেন। এর আগেও অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের শেষ রাউন্ডে খেলতে পারেননি তিনি।

গ্রুপ ‘ই’-তে চার ম্যাচে শতভাগ জয়ে শীর্ষে রয়েছে স্পেন। আসন্ন দুই ম্যাচেই তারা নিশ্চিত করতে পারে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের টিকিট।

স্পেন আগামী শনিবার তিবলিসিতে জর্জিয়ার মুখোমুখি হবে, এরপর ১৮ নভেম্বর সেভিয়ায় তুরস্কের বিপক্ষে মাঠে নামবে তারা।

এই শাখার আরও খবর

সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে হামলা, মারধর

ঢাকায় পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন…

হুজুরদের ভয়ে শেষ পর্যন্ত দেশ ছাড়লেন যৌন নিপীড়নের শিকার শিশুর বাবা শাহজালাল রুমি

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় সাত বছর বয়সী মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় আলোচনায় আসা বাবা বডিবিল্ডার শাহজালাল রুমি দেশ ছেড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে…

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি জানল টিআইবি

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি…

ইরানের সঙ্গে আলোচনায় সৌদি-পাকিস্তান-তুরস্ক, সৌদিকে সামরিক সহায়তা দেবে মিসর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সামরিক উত্তেজনা কমাতে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে…

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলার দাবি হুতিদের, পাল্টা অভিযানে সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং দেশটির বিভিন্ন অঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলার দাবি…

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au