বাংলাদেশ

রাজধানীর মোহাম্মদপুরে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে র‍্যাব

  • 4:51 am - November 13, 2025
  • পঠিত হয়েছে:৮০ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ নভেম্বর- রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি পেট্রোল বোমা ও চারটি ককটেল উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় র‍্যাব-২ এর একটি বিশেষ অভিযানে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। বুধবার (১২ নভেম্বর) সংস্থাটির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-২ এর একটি দল রায়েরবাজার এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় বুদ্ধিজীবী কবরস্থান এলাকার পাশে একটি পরিত্যক্ত স্থানে সন্দেহজনক প্যাকেট দেখতে পেয়ে তা তল্লাশি করে ছয়টি পেট্রোল বোমা ও চারটি ককটেল উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে র‍্যাবের ধারণা, আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে নাশকতা ঘটানোর উদ্দেশ্যে এসব বোমা ও ককটেল সেখানে মজুদ করা হয়েছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কর্মসূচিকে ঘিরে দুর্বৃত্তরা মোহাম্মদপুরের তিন রাস্তা ও আশপাশের এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করার পরিকল্পনা করেছিল।

র‍্যাবের একজন কর্মকর্তা বলেন, “এগুলো বড় ধরনের নাশকতা ঘটানোর জন্য প্রস্তুত করা হয়েছিল বলে আমাদের ধারণা। আমরা সময়মতো অভিযান চালিয়ে তা উদ্ধার করতে পেরেছি।”

উদ্ধারকৃত পেট্রোল বোমা ও ককটেলগুলো নিষ্ক্রিয় করার কাজ শুরু করেছে র‍্যাব সদর দপ্তরের বোম্ব ডিসপোজাল ইউনিট। এলাকা ঘিরে রাখা হয়েছে এবং ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে র‍্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরা।

র‍্যাব জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

 

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au