সর্বশেষ

আইসিসি থেকে শাস্তি পেয়েছে পাকিস্তান দল

  • 2:43 am - November 14, 2025
  • পঠিত হয়েছে:১৪৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৪ নভেম্বর-শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয়ের রেশ থাকতেই পাকিস্তান আইসিসির কাছ থেকে শাস্তির খবর পেল। রাওয়ালপিন্ডিতে মঙ্গলবারের প্রথম ওয়ানডেতে স্লো ওভার রেটিংয়ের কারণে স্বাগতিকদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

আইসিসির এমিরেটস প্যানেল অব ম্যাচ রেফারিস আলী নাকভী এই শাস্তি আরোপ করেছেন।

শাহীন আফ্রিদির দল নির্ধারিত সময়ের মধ্যে চার ওভার বল কম করেছে। আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ে বল শেষ করতে না পারলে প্রতি ওভারের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হবে।

অনফিল্ড আম্পায়ার অ্যালেক্স হোয়ার্ফ ও আসিফ ইয়াকুব, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ ও চতুর্থ আম্পায়ার রশিদ রিয়াজ অভিযোগ আনেন।

পাকিস্তান অধিনায়ক শাহীন শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

প্রথম ওয়ানডেতে সালমান আগার সেঞ্চুরিতে পাকিস্তান ৬ রানে জেতে।

সিরিজের দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা ছিল এদিন। তবে ইসলামাবাদে বোমা হামলার পর শ্রীলঙ্কার উদ্বেগ-উৎকণ্ঠায় সেটি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।

একদিন করে পিছিয়ে পাকিস্তান-শ্রীলঙ্কার শেষ দুটি ওয়ানডে হবে যথাক্রমে ১৪ ও ১৬ নভেম্বর।

এছাড়া দুই দেশের সঙ্গে জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরুর কথা ছিল ১৭ নভেম্বর থেকে। দ্বিপাক্ষিক সিরিজ পেছানোয় এরপর একদিন ফাঁকা রাখতে আসন্ন ত্রিদেশীয় লড়াই ১৮ নভেম্বর থেকে শুরু হবে। তবে ফাইনাল হবে যথারীতি ২৯ নভেম্বর। সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজ ফেব্রুয়ারিতে হতে যাওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে মনে করছে তিন দেশ।

এই শাখার আরও খবর

সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে হামলা, মারধর

ঢাকায় পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন…

হুজুরদের ভয়ে শেষ পর্যন্ত দেশ ছাড়লেন যৌন নিপীড়নের শিকার শিশুর বাবা শাহজালাল রুমি

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় সাত বছর বয়সী মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় আলোচনায় আসা বাবা বডিবিল্ডার শাহজালাল রুমি দেশ ছেড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে…

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি জানল টিআইবি

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি…

ইরানের সঙ্গে আলোচনায় সৌদি-পাকিস্তান-তুরস্ক, সৌদিকে সামরিক সহায়তা দেবে মিসর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সামরিক উত্তেজনা কমাতে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে…

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলার দাবি হুতিদের, পাল্টা অভিযানে সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং দেশটির বিভিন্ন অঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলার দাবি…

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au