বাংলাদেশ

ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া নারী কারাগারে, জুলাইয়ের হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার

  • 1:46 am - November 15, 2025
  • পঠিত হয়েছে:১১৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৫ নভেম্বর- ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে গণপিটুনির শিকার সালমা ইসলাম নামে এক নারীকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। শুক্রবার পুলিশের আবেদনের পর ঢাকার ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এ নির্দেশ দেন।

সালমা ইসলামকে বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে ধানমন্ডি থানায় গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তিনি গত বছরের জুলাই মাসে সংঘটিত একটি হত্যােচেষ্টা মামলার সন্দেহভাজন আসামি। মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক আনোয়ার মিয়া তাকে আদালতে হাজির করে রিমান্ডের পরিবর্তে কারাগারে পাঠানোর আবেদন করেন।

আবেদনে বলা হয়, ধানমন্ডি ৩২ নম্বরের সামনে ওই নারীকে বিএনপি–জামায়াতের কর্মীরা আটকে পুলিশের হাতে তুলে দেয়। প্রাথমিক তথ্যপ্রমাণে জুলাই আন্দোলনের ঘটনায় তার সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাকে জামিনে মুক্তি দিলে প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী আবুল হোসেন পাটোয়ারি জামিনের আবেদন করেন, তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন নামঞ্জুর করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে সালমা ইসলাম ‘জয় বাংলা’ স্লোগান দিলে উপস্থিত কয়েকজন তাকে ঘিরে ধরে মারধর করে। পরে স্থানীয়রা তাকে পুলিশের হাতে তুলে দেয়।

জুলাই আন্দোলন চলাকালে এই মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৩ সালের ১৯ জুলাই ধানমন্ডির সাত মসজিদ রোড এলাকায় মিছিলের সময় আবু সাঈদ মু. সাইম নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। গুলি পিঠে লেগে পেট দিয়ে বেরিয়ে যায়। দীর্ঘ চিকিৎসার পর তিনি বেঁচে যান। গত বছরের ১ ডিসেম্বর তিনি ধানমন্ডি থানায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৩৭ জনকে আসামি করে হত্যােচেষ্টা মামলা করেন।

পুলিশ বলছে, মামলার তদন্তের অংশ হিসেবে সালমা ইসলামের পরিচয় ও ভূমিকা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখা প্রয়োজন বলে তারা মনে করছে।

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au