সর্বশেষ

১০ লাখ টাকা পুরস্কার পাচ্ছেন পদকজয়ী তিন বাংলাদেশী আর্চার

  • 4:38 am - November 15, 2025
  • পঠিত হয়েছে:১৩৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৫ নভেম্বর-ঢাকায় শেষ হলো এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতা, আর সেই মঞ্চে উজ্জ্বল সাফল্য দেখালেন বাংলাদেশের তিন আর্চার। শক্তিশালী ভারত ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে দুটি ইভেন্টে দুটি পদক আনেন তারা।

কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে রুপা জিতেছেন হিমু বাছাড় ও বন্যা আক্তার। কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জ পেয়েছেন কুলসুম আক্তার মনি। দেশসেরা এই তিন প্রতিযোগীর সাফল্যকে সম্মান জানিয়ে প্রত্যেককে ১০ লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

ঢাকার আর্মি স্টেডিয়ামে পুরস্কার বিতরণী শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সফল হতে হলে বিশ্বমানের সুযোগ-সুবিধা প্রয়োজন। সেই লক্ষ্যেই সরকার আর্চারদের পাশে থাকতে চায়। তিনি বলেন,‘অলিম্পিকে স্বর্ণ জিততে হলে যাদের সঙ্গে প্রতিযোগিতা করি, তাদের সমান প্রস্তুতি দরকার। আমাদের সামর্থ্যের জায়গা থেকেই আমরা সহায়তা করছি। আশা করি আর্চারি থেকে একদিন অলিম্পিক স্বর্ণ আসবে।’

পুরস্কারের ঘোষণা শুনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বন্যা আক্তার। তাঁর ভাষায়,‘এটা আমাদের জন্য দারুণ প্রেরণা। এমন আর্থিক সহায়তা আগ্রহ বাড়াবে, মনোযোগও বাড়বে। অনেকেই সুযোগের অভাবে আর্চারি ছেড়ে দেন বা বিদেশে চলে যেতে চান-এই ধরনের উদ্যোগ সেই প্রবণতা কমিয়ে দেবে।’

সর্বমোট পদক তালিকায় শীর্ষে রয়েছে ভারত-৬ সোনা, ৩ রুপা ও ১ ব্রোঞ্জ মিলিয়ে মোট ১০টি পদক। দক্ষিণ কোরিয়া জিতেছে ২ সোনা, ৪ রুপা ও ৪ ব্রোঞ্জ। বাংলাদেশের দুটি পদক এশিয়ান আর্চারির মঞ্চে নতুন আশার সঞ্চার করল-এবার আলোচনার কেন্দ্রবিন্দু দেশের তিন প্রতিশ্রুতিশীল আর্চার।

এই শাখার আরও খবর

সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে হামলা, মারধর

ঢাকায় পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন…

হুজুরদের ভয়ে শেষ পর্যন্ত দেশ ছাড়লেন যৌন নিপীড়নের শিকার শিশুর বাবা শাহজালাল রুমি

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় সাত বছর বয়সী মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় আলোচনায় আসা বাবা বডিবিল্ডার শাহজালাল রুমি দেশ ছেড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে…

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি জানল টিআইবি

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি…

ইরানের সঙ্গে আলোচনায় সৌদি-পাকিস্তান-তুরস্ক, সৌদিকে সামরিক সহায়তা দেবে মিসর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সামরিক উত্তেজনা কমাতে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে…

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলার দাবি হুতিদের, পাল্টা অভিযানে সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং দেশটির বিভিন্ন অঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলার দাবি…

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au