চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী
কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…
মেলবোর্ন, ১৫ নভেম্বর- রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বর এলাকার কাছ থেকে সন্দেহভাজন হিসেবে কিশোর নিজন আমিন খানকে আটক করা হয়। প্রায় ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তার মা মুচলেকা দিলে পুলিশ তাকে ছেড়ে দেয়। ছাড়া পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে নিজন জানায়, তাকে সতর্ক করে দেওয়া হয়েছে যে আবার ধানমণ্ডি এলাকায় দেখা গেলে পুনরায় গ্রেপ্তার করা হবে।
শুক্রবার (১৪ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে এ মন্তব্য করতে দেখা যায় তাকে।
নিজন বলে, আমাকে মুচলেকা দিতে হয়েছে। বলা হয়েছে, আমাকে যদি আবার ধানমণ্ডিতে দেখে, তাহলে আমাকে আবার গ্রেপ্তার করা হবে।
সে আরো বলে, ইনশাআল্লাহ, আমি আবারও ধানমণ্ডিতে যাব এবং এই ঐতিহাসিক পোড়া বাড়িই একদিন বাংলার এক তীর্থস্থান হিসেবে পরিচিত হবে, এটাই আমার আশা।
ঘটনাটি শুক্রবার প্রকাশ্যে আসে এবং ভিডিওটি দ্রুত অনলাইনে ভাইরাল হয়।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au