বাংলাদেশ

ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াতের পাল্টাপাল্টি বিক্ষোভে উত্তেজনা

  • 4:44 pm - November 15, 2025
  • পঠিত হয়েছে:১১৮ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ নভেম্বর- পাবনার ঈশ্বরদীতে নারী কর্মী লাঞ্ছনা ও বিএনপি কর্মীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের পাল্টাপাল্টি বিক্ষোভে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার সলিমপুর ইউনিয়নের জয়নগর শিমুলতলা বাজার এবং সলিমপুর ডিগ্রি কলেজ এলাকায় পৃথক কর্মসূচি আয়োজন করে দুই পক্ষ।

জামায়াতে ইসলামী প্রথমে শিমুলতলা বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুল ইসলাম, আইনবিষয়ক সম্পাদক হাফিজুর রহমান ও শুরা সদস্য ডা. মনসুর রহমান বক্তব্য দেন। তারা দাবি করেন, আহত শামীম মহলদার যুবলীগের কর্মী ছিলেন এবং গণসংযোগের সময় নারী কর্মীদের সঙ্গে অশালীন আচরণ করেন।

ভবিষ্যতে একই ধরনের আচরণ করলে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তারা। এর আগে উপজেলা মহিলা জামায়াতের সেক্রেটারি খালেদা রহমান সংবাদ সম্মেলনে শামীম মহলদারকে দায়ী করে বক্তব্য দেন।

অন্যদিকে সলিমপুর ডিগ্রি কলেজের সামনে বিএনপি পৃথক বিক্ষোভ ও পথসভা করে। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাসান আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক এবং বর্তমান নেতারা বক্তব্য রাখেন। বিএনপি নেতারা দাবি করেন, শামীম মহলদার তাদের সক্রিয় কর্মী এবং তাকে জামায়াতের কর্মীরা যুবলীগ পরিচয়ে মারধর করেছেন। তারা অভিযোগ করেন, শামীমের বাড়িতে ভাঙচুরও চালানো হয়েছে, যা পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে।

বিএনপি নেতারা আরও বলেন, নির্বাচনী প্রচারণায় কেউ ভোট চাওয়ার নামে ভোটারদের আইডি কার্ডের ফটোকপি চাইতে পারে না। তারা অভিযোগ করেন, গণসংযোগের আড়ালে এসব অনিয়ম হচ্ছে এবং পুনরাবৃত্তি হলে কঠোর জবাব দেওয়া হবে।

উভয়দলই ঘটনা তদন্ত দাবি করেছে। বৃহস্পতিবার মানিকনগর মহলদার পাড়া গ্রামে জামায়াতের প্রার্থী আবু তালেব মণ্ডলের পক্ষে গণসংযোগকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। দুই নারী কর্মীর সঙ্গে কথাকাটাকাটির পর শামীম মহলদারকে মারধর ও ঘরের মালপত্র লুটের অভিযোগ ওঠে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

 

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au