সর্বশেষ

মুস্তাফিজের যেসব সতীর্থদের ছেড়ে দিলো দিল্লি

  • 3:53 am - November 16, 2025
  • পঠিত হয়েছে:১৪৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৬ নভেম্বর-সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। সেবার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি ক্রিকেটার হিসেবে দিল্লির সঙ্গে চুক্তি করেছিলেন মুস্তাফিজ। ফলে সেই আসর শেষেই দিল্লির সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে এই বাংলাদেশি পেসারের।

আইপিএলের মিনি নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৬ ডিসেম্বর। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে হতে যাওয়া এই নিলামের আগে ছেড়ে দেওয়া ও ধরে রাখা খেলোয়াড়দের তালিকা চূড়ান্ত করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

মিনি নিলামের আগে ফাফ ডু প্লেসিস, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ও সেদিকুল্লাহ অটলকে ছেড়ে দিয়েছে দিল্লি। গুঞ্জন ছিল, থাঙ্গারাসু নাটারাজনকে ছেড়ে দেবে তারা, তবে শেষ পর্যন্ত এই পেসারের ওপর ভরসা রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি।

মিনি নিলামে মোট ২১ কোটি ৮০ লাখ ভারতীয় রুপি নিয়ে বসবে চেন্নাই।

দিল্লি ক্যাপিটালসের রিটেইন তালিকা—
অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল, কারুন নায়ার, অভিষেক পোরেল, ট্রিস্টিয়ান স্টাবস, সামির রিজভী, আশুতোষ শর্মা, অজয় মণ্ডল, ত্রিপুরানা বিজয়, মাধব তিওয়ারি, মিচেল স্টার্ক, থাঙ্গারাসু নাটারাজন, মানভান্থ কুমার, দুশমন্থ চামিরা, কুলদীপ যাদব, নীতিশ রানা।

এই শাখার আরও খবর

সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে হামলা, মারধর

ঢাকায় পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন…

হুজুরদের ভয়ে শেষ পর্যন্ত দেশ ছাড়লেন যৌন নিপীড়নের শিকার শিশুর বাবা শাহজালাল রুমি

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় সাত বছর বয়সী মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় আলোচনায় আসা বাবা বডিবিল্ডার শাহজালাল রুমি দেশ ছেড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে…

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি জানল টিআইবি

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি…

ইরানের সঙ্গে আলোচনায় সৌদি-পাকিস্তান-তুরস্ক, সৌদিকে সামরিক সহায়তা দেবে মিসর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সামরিক উত্তেজনা কমাতে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে…

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলার দাবি হুতিদের, পাল্টা অভিযানে সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং দেশটির বিভিন্ন অঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলার দাবি…

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au