সর্বশেষ

শেবাগকে পেছনে ফেলে ছক্কার রেকর্ডে শীর্ষে উঠলেন পন্ত

  • 4:17 am - November 16, 2025
  • পঠিত হয়েছে:১৩১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৬ নভেম্বর-চোট থেকে ফেরাটাকে স্মরণীয় করে রেখেছেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান ঋশভ পন্ত। ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টে পায়ের চোট পাওয়ার পর কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে তিনি ভক্তদের মন জয় করেছেন।

পন্ত শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন এবং তার আগ্রাসী ব্যাটিংয়ে দেখা গেছে যে চোট তার খেলার ধারাকে দমিয়ে রাখতে পারেনি। দ্বিতীয় দিনে ভারতের ৩৮তম ওভারে কেশব মহারাজের বিপক্ষে পন্তের হাঁকানো বলটি লং-অফ বাউন্ডারির বাইরে গিয়ে বড় ছয় হয়।

এটি পন্তের টেস্টে ৯১তম ছয়, যা ভারতের সর্বোচ্চ ছয় মারার রেকর্ড। তবে এদিন ইনিংস বড় করতে পারেননি তিনি। ২৪ বলে ২৭ করে করবিন বশের বলে ক্যাচ আউট হন তিনি। এর আগে তিনি দুই চার ও দুটি ছক্কা হাঁকান।

এই কৃতিত্বের মাধ্যমে ঋশভ পন্ত কিংবদন্তি ওপেনার বীরেন্দ্র শেবাগকে পেছনে ফেলে ভারতের সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড নিজের করে নিয়েছেন। বিশ্ব টেস্ট ক্রিকেটে এই রেকর্ড এখন সপ্তম স্থানে রয়েছে। সর্বোচ্চ ছক্কা মারার তালিকায় শীর্ষে আছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস, যার সংগ্রহ ১৩৬টি ছয়।

এই শাখার আরও খবর

সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে হামলা, মারধর

ঢাকায় পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন…

হুজুরদের ভয়ে শেষ পর্যন্ত দেশ ছাড়লেন যৌন নিপীড়নের শিকার শিশুর বাবা শাহজালাল রুমি

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় সাত বছর বয়সী মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় আলোচনায় আসা বাবা বডিবিল্ডার শাহজালাল রুমি দেশ ছেড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে…

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি জানল টিআইবি

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি…

ইরানের সঙ্গে আলোচনায় সৌদি-পাকিস্তান-তুরস্ক, সৌদিকে সামরিক সহায়তা দেবে মিসর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সামরিক উত্তেজনা কমাতে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে…

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলার দাবি হুতিদের, পাল্টা অভিযানে সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং দেশটির বিভিন্ন অঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলার দাবি…

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au