সর্বশেষ

ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড: অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন আবু সালেহ রনি

  • 9:31 pm - November 16, 2025
  • পঠিত হয়েছে:১২৫ বার
মেলবোর্ন, ১৬ নভেম্বর- রাজনীতি, প্রশাসন, বিচার ও নির্বাচন কমিশন–বিষয়ক সাংবাদিকতায় নগদ–ডিআরইউ (ঢাকা রিপোর্টার্স ইউনিটি) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৫ পেয়েছেন সমকালের সিনিয়র রিপোর্টার আবু সালেহ রনি।
গত বছরের ১৭ থেকে ২১ অক্টোবর সমকালে প্রকাশিত ‘বিচার বিভাগের সংকট’ শীর্ষক পাঁচ পর্বের প্রতিবেদনের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন।
রোববার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ পুরস্কার প্রদান করা হয়। এ নিয়ে তিনি রেকর্ড ১২ বার ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগদের চেয়ারম্যান কায়জার আহমেদ চৌধুরী। উপস্থিত ছিলেন জুরিবোর্ডের প্রধান ও দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেসের সিম্পাদক শামসুল হক জাহিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন। স্বাগত বক্তব্য দেন ডিআরইউর সাধারণ সম্পাদক মাঈনুল হাসান সোহেল।
চলতি বছর ২৪ ক্যাটাগরিতে ২৭ জনকে সাংবাদিককে  পুরস্কৃত করা হয়। এরমধ্যে তিনটি ক্যাটগরিতে ৬ জন যৌথভাবে পুরস্কৃত হন। পদকপ্রাপ্তদের ক্রেস্ট, ৫০ হাজার টাকার চেক এবং সনদ প্রদান করা হয়।
গত অক্টোবরে প্রকাশিত পাঁচ পর্বের সিরিজটিতে বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপ, অনিয়ম–দুর্নীতি, মামলার জট, বাজেট প্রণয়ন এবং প্রকল্প বাস্তবায়নের সীমাবদ্ধতার মতো দীর্ঘদিনের সমস্যা তুলে ধরা হয়। এসব ইস্যুতে বিশেষজ্ঞদের মতামতের পাশাপাশি সংকটের নেপথ্যের নানা বিষয় প্রতিবেদনে স্থান পায়।
প্রায় দেড় যুগের বেশী সাংবাদিকতায় আবু সালেহ রনি এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ে দুইবার করে ‘বজলুর রহমান স্মৃতি পদক’ এবং দুর্নীতিসংক্রান্ত প্রতিবেদনের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) পদক পেয়েছেন। আইন ও বিচার, নারী ও শিশু, সংস্কৃতি–সহ বিভিন্ন বিষয়ে তিনি আরও বেশ কিছু পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন।

এই শাখার আরও খবর

দেশে সড়কে বছরে আহত ৩০ লাখ মানুষ, কেন এত দুর্ঘটনা

ওটিএন বাংলা ডেস্ক : দেশে সড়ক দুর্ঘটনায় প্রতিবছর আহত হচ্ছেন প্রায় ৩০ লাখ মানুষ। প্রাণ হারাচ্ছেন দৈনিক গড়ে ৬৬ জন, আর স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করছেন…

সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে হামলা, মারধর

ঢাকায় পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন…

হুজুরদের ভয়ে শেষ পর্যন্ত দেশ ছাড়লেন যৌন নিপীড়নের শিকার শিশুর বাবা শাহজালাল রুমি

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় সাত বছর বয়সী মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় আলোচনায় আসা বাবা বডিবিল্ডার শাহজালাল রুমি দেশ ছেড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে…

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি জানল টিআইবি

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি…

ইরানের সঙ্গে আলোচনায় সৌদি-পাকিস্তান-তুরস্ক, সৌদিকে সামরিক সহায়তা দেবে মিসর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সামরিক উত্তেজনা কমাতে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে…

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলার দাবি হুতিদের, পাল্টা অভিযানে সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং দেশটির বিভিন্ন অঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলার দাবি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au