সর্বশেষ

এএফসি আসরে মূলপর্বে খেলার আশা নিয়ে চীন যাচ্ছে বাংলাদেশ

  • 4:31 am - November 17, 2025
  • পঠিত হয়েছে:১৫৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৭ নভেম্বর-২০২৬ সালে সৌদি আরবে বসবে ছেলেদের অনূর্ধ্ব-১৭ এএফসি এশিয়ান কাপ ফুটবল চ্যাম্পিয়নশিপ। তার আগে চীনে বাছাইপর্ব খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল এবং কোচ গোলাম রব্বানি ছোটন আশা করছেন, মূলপর্বে খেলার।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সংবাদ সম্মেলনে হেড কোচ গোলার রব্বানি বললেন, ‘আমরা প্রায় চারমাস ধরে অনুশীলন ক্যাম্প করেছি। আমাদের গ্রুপের শক্ত প্রতিপক্ষ স্বাগতিক চীন এবং বাহরাইন। বাকিদের আমরা সহজেই হারাতে পারব। আমাদের লক্ষ্য এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে কোয়ালিফাই করা।’

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল বললেন, ‘আমাদের লক্ষ্য এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করা। আমাদের শক্তি হল টিমওয়ার্ক। আমরা ২০২৬ সালে সৌদি আরবে হতে চলা আসরে খেলতে চাই।’

বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। গ্রুপের অন্যরা- স্বাগতিক চীন, বাহরাইন, ব্রুনাই দারুসসালাম, পূর্ব তীমুর এবং শ্রীলঙ্কা। প্রতিটি দল সবার সাথে একটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। গ্রুপের চ্যাম্পিয়ন দল সৌদি আরবে হতে চলা মূল আসরে খেলার যোগ্যতা অর্জন করবে।

বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে পূর্ব তীমুরের বিপক্ষে ২২ নভেম্বর। ২৪ নভেম্বর দ্বিতীয় ম্যাচ হবে ব্রুনাই দারুসসালামের বিপক্ষে। তৃতীয় ম্যাচ ২৬ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। ২৮ নভেম্বর বাহরাইন এবং ৩০ নভেম্বর স্বাগতিক চীনের বিপক্ষে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।

এই শাখার আরও খবর

সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে হামলা, মারধর

ঢাকায় পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন…

হুজুরদের ভয়ে শেষ পর্যন্ত দেশ ছাড়লেন যৌন নিপীড়নের শিকার শিশুর বাবা শাহজালাল রুমি

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় সাত বছর বয়সী মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় আলোচনায় আসা বাবা বডিবিল্ডার শাহজালাল রুমি দেশ ছেড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে…

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি জানল টিআইবি

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি…

ইরানের সঙ্গে আলোচনায় সৌদি-পাকিস্তান-তুরস্ক, সৌদিকে সামরিক সহায়তা দেবে মিসর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সামরিক উত্তেজনা কমাতে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে…

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলার দাবি হুতিদের, পাল্টা অভিযানে সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং দেশটির বিভিন্ন অঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলার দাবি…

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au