সর্বশেষ

রোনালদোকে ছাড়াই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ৯-১ গোলের বিশাল জয় পতুগার্লের

  • 4:49 am - November 17, 2025
  • পঠিত হয়েছে:১৭৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৭ নভেম্বর-দলে নেই সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রতিপক্ষ ম্যাচের শুরুতে সমতায় ফিরিয়েছে। শেষ ম্যাচে লেগে আছে যোগ্যতা অর্জনের চাপ। তারপরও পর্তুগাল যেন জানত— তাদেরই উৎসব হবে। এস্তাদিও দো ড্রাগাঁওয়ে আর্মেনিয়ার বিপক্ষে ৯ গোলের দাপুটে জয় শুধু বিশ্বকাপের টিকিটই নিশ্চিত করেনি, বরং দেখিয়ে দিয়েছে— পর্তুগাল দলের ভবিষ্যৎ রোনালদো না থাকলেও উজ্জ্বল।

২০০২ সালের পর আর কোনো বিশ্বকাপ মিস করেনি পর্তুগাল। ২০২৬-ও তার ব্যতিক্রম হলো না। রোনালদোর আয়ারল্যান্ড ম্যাচের লাল কার্ডজনিত নিষেধাজ্ঞা প্রথমে আলোচনায় থাকলেও মাঠে রবার্তো মার্তিনেজের দল দেখিয়েছে, তার অনুপস্থিতিতে ‘শূন্যতা’ নয়, বরং সুযোগ তৈরি হয় নতুন তারকাদের।

ম্যাচের শুরুতে রেনাতো ভেইগার গোল পর্তুগালকে এগিয়ে দেয়, যদিও অফসাইডের আভাস ছিল। এরপর আর্মেনিয়া ১৮ মিনিটে স্পেরস্তিয়ানের গোলে সমতায় ফিরে উত্তেজনা জাগায়। কিন্তু এর পরের গল্পটা একতরফাই— পর্তুগাল যেন নিজেরা ঠিক করেছিল শেষ ম্যাচেই বিশ্বকাপ নিশ্চিত করবে, আর সেটা করবে আক্রমণের ঝড় তুলে।

প্রথমার্ধেই পাঁচ গোল— গনসালো রামোস, জোয়াও নেভেসের জোড়া গোল (যার একটি অসাধারণ ফ্রি-কিক), আর ব্রুনো ফার্নান্দেজের পেনাল্টি। বিরতিতে স্কোরলাইন ৫-১।

দ্বিতীয়ার্ধ ছিল পুরোপুরি উৎসব। ব্রুনোর আরও দুটি গোল, নেভেসের হ্যাটট্রিক, আর শেষে ফ্রান্সিসকো কনসেসাওয়ের গোলে থামে স্কোরবোর্ড ৯-১।

দর্শকসারিতে দেখা যায় রোনালদো মাস্ক পরে আসা ভক্তদের উল্লাস। যেন তারা বলছে— তারকা না থাকলেও দলকে ভালোবাসা কমে না, আর দলও তাদের প্রতিদান দিয়েছে গোলের পর গোল দিয়ে।

নয় গোলের এই জয়ের পর পর্তুগাল তাদের ইতিহাসের নবম বিশ্বকাপ নিশ্চিত করেছে। ১৯৬৬ বিশ্বকাপে ইউসেবিওর দল তৃতীয় হয়েছিল। এবারকার স্কোয়াড সেই সাফল্য ছাড়িয়ে যেতে পারে কি না— এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

এদিকে আয়ারল্যান্ড হাঙ্গেরির মাঠে ৯৫তম মিনিটে গোল করে ৩-২ ব্যবধানে জিতে ইউরোপীয় প্লে-অফে জায়গা পাকা করেছে।

পর্তুগালের রাতটি ছিল গোলের, ছন্দের, ভবিষ্যতের ঘোষণা দেওয়ার। আর সবচেয়ে বড় কথা— ক্রিশ্চিয়ানো রোনালদো না থাকলেও পর্তুগালের বিশ্বমঞ্চে থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

এই শাখার আরও খবর

সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে হামলা, মারধর

ঢাকায় পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন…

হুজুরদের ভয়ে শেষ পর্যন্ত দেশ ছাড়লেন যৌন নিপীড়নের শিকার শিশুর বাবা শাহজালাল রুমি

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় সাত বছর বয়সী মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় আলোচনায় আসা বাবা বডিবিল্ডার শাহজালাল রুমি দেশ ছেড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে…

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি জানল টিআইবি

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি…

ইরানের সঙ্গে আলোচনায় সৌদি-পাকিস্তান-তুরস্ক, সৌদিকে সামরিক সহায়তা দেবে মিসর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সামরিক উত্তেজনা কমাতে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে…

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলার দাবি হুতিদের, পাল্টা অভিযানে সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং দেশটির বিভিন্ন অঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলার দাবি…

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au