লিড নিউজ

সব অভিযোগ মিথ্যা, আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাইনি: শেখ হাসিনা

  • 12:35 am - November 18, 2025
  • পঠিত হয়েছে:১৩১ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ নভেম্বর- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডাদেশ ঘোষণার পর নিজের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক বিবৃতিতে তিনি দাবি করেছেন, তাকে ন্যায়সংগতভাবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি এবং ট্রাইব্যুনাল নিরপেক্ষ আচরণ করেনি।

ছবিঃ সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১। মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বিচারটি চলে তাদের অনুপস্থিতিতে, কারণ ৫ আগস্টের পর থেকে হাসিনা ও কামাল ভারতে অবস্থান করছেন। তাদের পক্ষে শুনানিতে অংশ নেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। ছবিঃ সংগৃহীত

রায়ের পর দেওয়া বিবৃতিতে শেখ হাসিনা বলেন, এ রায়ের মাধ্যমে একটি অনির্বাচিত সরকারের উগ্রপন্থি চিন্তাধারাই প্রতিফলিত হয়েছে। তিনি অভিযোগ করেন, আন্দোলন দমনে ১৪০০ মানুষ হত্যার যে অভিযোগ আনা হয়েছে, তা মিথ্যা এবং তিনি কোনো সময় এমন নির্দেশ দেননি। বরং সহিংসতায় উভয় পক্ষের মৃত্যুতেই তিনি শোকাহত ছিলেন।

হাসিনা দাবি করেন, তার অনুপস্থিতিতে বিচার হওয়ায় তিনি নিজের আইনজীবী নিয়োগের সুযোগ পাননি এবং আত্মপক্ষ সমর্থনের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। তার ভাষায়, ট্রাইব্যুনালের নামে ‘আন্তর্জাতিক’ শব্দ থাকলেও বিচারপ্রক্রিয়ায় কোনো আন্তর্জাতিক মানদণ্ড মানা হয়নি, আর আদালত নিরপেক্ষ আচরণও করেনি।

তিনি অভিযোগ করেন, তার প্রতি সহানুভূতিশীল বিচারপতি ও আইনজীবীদের ‘হয় অপসারণ করা হয়েছে, নয়তো ভয় দেখিয়ে চুপ করিয়ে দেওয়া হয়েছে।’ পাশাপাশি আদালত শুধুমাত্র আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা করেছে, অথচ অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে নথিভুক্ত সহিংসতার অভিযোগে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, তার ব্যর্থতা ও বিশৃঙ্খল প্রশাসন থেকে নজর সরাতে এই বিচারকে ব্যবহার করা হচ্ছে। তিনি দাবি করেন, আন্তর্জাতিক সংবাদমাধ্যম, বিভিন্ন এনজিও এবং কিছু আন্তর্জাতিক সংস্থার মূল্যায়নেও অনিয়মের ইঙ্গিত রয়েছে।

বিচারের মুখোমুখি হতে তার আপত্তি নেই জানিয়ে শেখ হাসিনা বলেন, নিরপেক্ষ আদালতে সব নথি উপস্থাপন করে বিচার হোক। তিনি আবারও অভিযোগগুলো আন্তর্জাতিক অপরাধ আদালতে তোলার আহ্বান জানান, যা তিনি আগে থেকেই অন্তর্বর্তী সরকারকে প্রস্তাব করে আসছেন।

এই শাখার আরও খবর

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাই কোর্ট। রোববার…

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, এক দিনে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au