খেলা

শততম টেস্টে ৯৯ রানে অপরাজিত মুশফিক

  • 10:35 pm - November 19, 2025
  • পঠিত হয়েছে:১১২ বার

মেলবোর্ন, ১৯ নভেম্বর-আয়ারল্যান্ডের সাথে মিরপুর টেস্টের প্রথম দিন শেষে স্কোর বোর্ডে ৪ উইকেটে ২৯৪ রান জমা করেছে বাংলাদেশ। শততম টেস্টে মাত্র ১ রানের জন্য প্রথম দিনে সেঞ্চুরি হাকাতে পারেননি মুশফিক। আছেন ৯৯ রানে অপরাজিত।

মিরপুর টেস্টের কেন্দ্রে মুশফিকুরর রহিম। দিনের শেষ ওভারে যখন ৯৭ রানে অপরাজিত তখন মাঠের দর্শকরা নিশ্চিত চেয়েছিলেন মুশির সেঞ্চুরি উদযাপন দেখবেন কিন্তু শেষ পর্যন্ত তা হলো না। ৯৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করলো মুশি আর বাংলাদেশের স্কোর বোর্ডে রান উঠলো ৪ উইকেটে ২৯৪ রান।

শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করেছিলো জয় ও সাদমান। কিন্তু হঠাৎই ছন্দ পতন ঘটে সাদমানের। ৩৫ রানে প্যাভিলিয়নের পথ ধরেন এই ব্যাটার।

স্কোর বোর্ডে দলের রান যখন ৮২ তখন আউট হন গত ম্যাচে সেঞ্চুরিয়ান জয়। মাঠ ছাড়েন ৩৪ রানে।

এরপরই মুমিনুলকে সাথে নিয়ে ১০৭ রানের জুটি গড়েন মুশফিক। মুমিনুল ৬৩ রানে মাঠ ছাড়লে লিটনের সাথে আরও একটি জুটি গড়েন মুশফিক। দুজনের ৯০ রানের হার না মানা জুটিতে প্রথমদিন শেষে বেশ ভালো অবস্থানে আছে বাংলাদেশ। লিটন দাস অপরাজিত ৪৭ রানে।

আয়ারল্যান্ডের হয়ে ৪ উইকেট শিকার করেছেন অফ স্পিনার ব্রাইন।

এই শাখার আরও খবর

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au