সর্বশেষ

৮০০ বছর ধরে শক্তি জমছে নরসিংদী অঞ্চলে, বড় ভূমিকম্প হওয়ার শঙ্কা

  • 2:56 am - November 23, 2025
  • পঠিত হয়েছে:১৩৫ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ নভেম্বর- নরসিংদীর মাধবদীতে শুক্রবার যে ভূমিকম্পের উৎপত্তি হয়, তা কয়েক সেকেন্ডেই রাজধানীসহ দেশের বিস্তৃত এলাকায় অনুভূত হয়। ৫ দশমিক ৭ মাত্রার কম্পনে এখন পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা পেরিয়েছে পাঁচশ। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, প্রায় সাত কোটি মানুষ বিভিন্ন মাত্রায় কাঁপন টের পেয়েছেন। পরদিন একই অঞ্চলে আরও দুই দফা কম্পন রেকর্ড হয়।

ঢাকা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে প্রায় ১০ কিলোমিটার গভীরে শক্তির সঞ্চয় থেকে এই কম্পনের উৎপত্তি হয়েছে। দেশি ও বিদেশি ভূতত্ত্ববিদরা বলছেন, নরসিংদী সাধারণত বড় ভূমিকম্পের কেন্দ্র হিসেবে পরিচিত না হলেও এর নিচে টেকটোনিক প্লেটের জটিল নড়াচড়া দীর্ঘদিন ধরে বিপদের ইঙ্গিত দিয়ে আসছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার মনে করেন, ইন্ডিয়ান প্লেট ও বার্মিজ প্লেটের অবস্থান পরিবর্তনই এই ভূমিকম্পের মূল কারণ। তার ব্যাখ্যায় পৃথিবীর ভূ-পৃষ্ঠের প্লেটগুলো পরস্পরের ওপর চাপ তৈরি করলে ধীরে ধীরে শক্তি জমে। শিলা সেই চাপ সহ্য করতে না পারলে হঠাৎ সরে গিয়ে কম্পন সৃষ্টি করে।

ইউএসজিএস বলছে, ১৯৫০ সালের পর থেকে এই অঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রা বা তার বেশি শক্তির ১৪টি ভূমিকম্প রেকর্ড হয়েছে। ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের দুটি প্রধান উৎস ডাউকি ফল্ট ও সিলেট-চট্টগ্রাম-টেকনাফ ফল্ট জোন দেশটিকে বড় ধরনের ঝুঁকিতে রেখেছে।

সৈয়দ হুমায়ুন আখতারের মতে, ভারতীয় প্লেট ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে বার্মা প্লেটের নিচে তলিয়ে যাচ্ছে। এতে সিলেট থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত ভয়ংকর সাবডাকশন জোন তৈরি হয়েছে। এই অঞ্চলে ৮ দশমিক ২ থেকে ৯ মাত্রার ভূকম্পন তৈরি হওয়ার মতো শক্তি ৮০০ বছর ধরে জমছে।

তার দাবি, নরসিংদীর মাধবদীতে সাম্প্রতিক কম্পন সেই জমে থাকা শক্তির খুব ছোট একটি অংশের মুক্তি। প্লেট সংযোগস্থলের সামান্য অংশ খুলে যাওয়াই সামনে আরও বড় বিপদের পূর্বাভাস দিচ্ছে। তিনি মনে করেন, সেই শক্তি সহজে মুক্ত হওয়ার পথ তৈরি হয়ে গেছে এবং বড় ধরনের ভূমিকম্প যে কোনো সময় ঘটতে পারে।

বাংলাদেশের ইতিহাসেও বড় ভূমিকম্প নদীর গতিপথ বদলে দিয়েছে। ১৭৯৭ সালের ভূমিকম্পে ব্রহ্মপুত্রের ধারা সরে গিয়ে নতুন পথে প্রবাহ শুরু করে। ১৭৬২ সালের ৮ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে সেন্টমার্টিন দ্বীপ তিন মিটার উঁচু হয়ে ওঠে। ডাউকি ফল্টে ১৮৯৭ সালে রেকর্ড হয় ৮ দশমিক ৭ মাত্রার ভূকম্পন।

বিশেষজ্ঞদের দীর্ঘদিনের সতর্কবার্তা, বড় ভূমিকম্প যেখানেই হোক তার সবচেয়ে ভয়ংকর প্রভাব পড়তে পারে ঢাকায়। অপরিকল্পিত নগরায়ণ, ঘনবসতি এবং দুর্বল অবকাঠামোর কারণে রাজধানী একটি বড় বিপর্যয়ের মুখোমুখি হতে পারে। তাদের মতে, ঝুঁকি কমাতে এখনই কার্যকর প্রস্তুতি নিশ্চিত করা জরুরি।

সূত্র : বিবিসি বাংলা

এই শাখার আরও খবর

চীনে এমবাপেকে ঘিরে বিতর্ক, স্পনসর হারানোর শঙ্কা

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পরও ব্যক্তিগত অর্জনে হতাশা নিয়ে ফিরেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। তবে মাঠের বাইরের এক বিতর্কে এবার বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে…

জাতীয় গ্রিড পুনরুদ্ধারের কাজ শেষ, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ

জাতীয় গ্রিডের রিস্টোরেশন বা পুনরুদ্ধারের কাজ পুরোপুরি শেষ হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ কাজ সম্পন্ন হয়। বর্তমানে গ্রিডের সব সঞ্চালন লাইন ও উপকেন্দ্র চালু…

বেন ক্যারলকে ‘ভীতু’ বলল লিবারেল, উইলসনকে কটাক্ষ ওয়ান নেশনের

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের আসন্ন নির্বাচন সামনে রেখে নেতাদের টেলিভিশন বিতর্কে অংশগ্রহণ নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ তীব্র হয়েছে। ওয়ান নেশন পার্টির নেতাকে বিতর্কে রাখার…

সিডনিতে বাড়িতে আগুন, ৮৮ বছর বয়সী নারীকে উদ্ধার প্রতিবেশীর, মুখোশধারী ব্যক্তিকে খুঁজছে পুলিশ

অস্ট্রেলিয়ার সিডনিতে সন্দেহজনক অগ্নিকাণ্ডের ঘটনায় দ্বিতীয় তলার বারান্দায় আটকে পড়া ৮৮ বছর বয়সী এক নারীকে পুলিশ ও এক প্রতিবেশী মিলে উদ্ধার করেছেন। আগুন লাগানোর ঘটনায়…

‘নিম্ন আয়ের মানুষের জন্য খেয়ে-পড়ে বেঁচে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে’

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। কয়েকটি সবজি ছাড়া অধিকাংশ সবজিই কেজিপ্রতি ৮০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। তবে গত সপ্তাহের তুলনায়…

নতুন ভূমিকায় সানিয়া মির্জা, লড়ছেন নির্বাচনে

টেনিস কোর্টে একাধিক সাফল্যের পর এবার ক্রীড়া প্রশাসনে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ভারতের সাবেক টেনিস তারকা সানিয়া মির্জা। সর্বভারতীয় টেনিস সংস্থার বিশেষ ক্রীড়াব্যক্তিত্ব প্রতিনিধি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au