চীনে এমবাপেকে ঘিরে বিতর্ক, স্পনসর হারানোর শঙ্কা
ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পরও ব্যক্তিগত অর্জনে হতাশা নিয়ে ফিরেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। তবে মাঠের বাইরের এক বিতর্কে এবার বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে…
মেলবোর্ন, ২৩ নভেম্বর- রাজধানী ঢাকার মহাখালীর আমতলীতে চলন্ত একটি বাসে আগুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। শনিবার রাত সোয়া ৯টার দিকে বৈশাখী পরিবহনের ওই বাসে হঠাৎ আগুন দেখা দেয়।
আগুন লাগার পর বাসে থাকা লোকজন চিৎকার করতে থাকেন। মুহূর্তেই হুড়োহুড়ি শুরু হয় এবং সবাই দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
যাত্রীদের একজন আতিকুল রহমান বলেন, তিনি পেছনের দিকে বসে ছিলেন। সেই সময় দেখেন, একজন দুর্বৃত্ত দৌড়ে এসে আগুন জ্বালিয়ে চলে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন পেছন দিক থেকে ছড়িয়ে পড়ে। যাত্রীরা বুঝতে পেরে দ্রুত নেমে যাওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে।
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং প্রায় ৩০ মিনিটের মধ্যে পুরো বাসটি পুড়ে যায়। আগুন লাগার কারণ অনুসন্ধান করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
সূত্র: আজকের পত্রিকা
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au