শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

  • 5:36 am - November 23, 2025
  • পঠিত হয়েছে:১৩৬ বার
ঢাকা বিশ্ববিদ্যালয় দুই সপ্তাহের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ নভেম্বর- আগামী দুই সপ্তাহের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। সাম্প্রতিক ভূমিকম্প এবং আফটার শকের পর শিক্ষার্থীদের মানসিক চাপ ও শারীরিক ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি সব আবাসিক হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার বিকেল পাঁচটার মধ্যে শিক্ষার্থীদের হলে থাকতে নিষেধ করা হয়েছে।

শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক জরুরি ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় উপাচার্য নিয়াজ আহমদ খান সভাপতিত্ব করেন। চিকিৎসা অনুষদের ডিন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর, পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় এবং প্রকৌশল দপ্তরের প্রতিনিধিরা এতে অংশ নেন।

সভায় বুয়েটের বিশেষজ্ঞ এবং বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের মতামত তুলে ধরা হয়। তারা জানান, ভূমিকম্পের পর আবাসিক হলগুলোর প্রতিটি ভবন ভালোভাবে পরীক্ষা করা জরুরি। ঝুঁকি মূল্যায়নের জন্য হলগুলো খালি রাখা ছাড়া উপায় নেই। সম্ভাব্য সংস্কার কাজেও সময় লাগবে। এ কারণে আসছে ৬ ডিসেম্বর পর্যন্ত সব ক্লাস এবং পরীক্ষা বন্ধ থাকবে।

প্রশাসন হল সুপারদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে। তবে বিশ্ববিদ্যালয়ের অফিস স্বাভাবিকভাবেই খোলা থাকবে।

সিন্ডিকেটের সভা শেষে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার দিক সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। ভূমিকম্প পরবর্তী আবাসিক হলসমূহের পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা করে সামগ্রিক ঝুঁকি মূল্যায়ন ও প্রয়োজনীয় সংস্কার দরকার।

তবে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই শাখার আরও খবর

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

বউকে বাঁচাতে গিয়ে শাশুড়ির মৃত্যু, কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

মেলবোর্ন,০৬জুন-কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের এক…

ইসরায়েলি রোগীদের বিরুদ্ধে হুমকির অভিযোগে দুই নার্সের বিচার ঘিরে নতুন বিতর্ক

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকসটাউন হাসপাতালের দুই নার্স সারা আবু লেবদেহ ও আহমদ রাশাদ নাদিরের বিরুদ্ধে ইসরায়েলি রোগীদের হুমকি দেওয়ার অভিযোগে বহুল আলোচিত মামলার…

আইএসআইএস-সম্পর্কিত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে চাঞ্চল্যকর সাক্ষ্য

মেলবোর্ন, ৫ জুন- আইএসআইএস-সম্পর্কিত দাসত্ব ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে তার চাচা আব্রাহাম আব্বাস সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএসকে ‘অশুভ’ বলে তীব্র…

বিমানবন্দরে বিমান ছিনতাইচেষ্টার অভিযুক্ত কিশোর অস্ট্রেলিয়া ছাড়তে চেয়েছিল: আদালত

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের অ্যাভালন বিমানবন্দরে জেটস্টার এয়ারলাইন্সের একটি ফ্লাইট ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে অভিযুক্ত এক কিশোর দেশ ছাড়ার উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছিল বলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au