সর্বশেষ

জামিন পেলেন ভারতের নাগরিক সখিনা বেগম

  • 6:54 am - November 24, 2025
  • পঠিত হয়েছে:১৪৭ বার
অনুপ্রবেশের মামলায় ভারতের আসাম থেকে আসা সখিনা বেগম অবশেষে জামিন পেয়েছেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ নভেম্বর- অনুপ্রবেশের মামলায় ভারতের আসাম থেকে আসা সখিনা বেগম অবশেষে জামিন পেয়েছেন। রোববার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন তার জামিন মঞ্জুর করেন। এ সময় সখিনা বেগম আদালতে উপস্থিত ছিলেন। সব প্রক্রিয়া সম্পন্ন হলে তিনি সোমবার কারামুক্ত হবেন।

সখিনার আইনজীবী রহমাতুল্যাহ সিদ্দিক আদালতকে জানান, মামলাটি জামিনযোগ্য এবং সখিনা ইচ্ছা করে বাংলাদেশে আসেননি। পরিবারের অভিযোগ, তাকে জোর করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠিয়েছে ভারতের সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ। তিনি বলেন, সখিনার বিরুদ্ধে মামলা হলেও তার পরিস্থিতি বিবেচনায় জামিন পাওয়া উচিত ছিল।

শুনানি শেষে আদালত সখিনা বেগমকে তার আশ্রয়দাতা ক্লান্তি আক্তার, ক্লান্তির মা জাকিয়া এবং খালা ময়না আক্তারের জিম্মায় জামিন দেন। তাদের উপস্থিতিতেই জামিন আদেশ হয়।

জামিন পেয়ে স্বস্তি প্রকাশ করেন ক্লান্তি আক্তার। তিনি জানান, চারবার শুনানিতে এসে ব্যর্থ হয়েছিলেন। আজ জামিন হওয়ায় তারা অনেক খুশি।

ঘটনার শুরু কয়েক মাস আগে। ভারতের আসাম রাজ্যের নলবাড়ী জেলার বরকুড়া গ্রামের বাসিন্দা সখিনাকে বিএসএফ ধরে নিয়ে জোর করে বাংলাদেশ সীমান্তে ঠেলে দেয় বলে অভিযোগ করে তার পরিবার। বিষয়টি নিয়ে বিবিসি বাংলায় একটি প্রতিবেদন প্রকাশিত হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এর আগেই তাকে হেফাজতে নেয় ভাষানটেক থানা পুলিশ।

মামলার নথিতে বলা হয়, ২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে ভাষানটেকের টিনশেড টেকপাড়া গলির মুখে সখিনাকে পাওয়া যায়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজেকে ভারতের নাগরিক বলে জানান। পাসপোর্ট ও ভিসা ছাড়া বাংলাদেশে প্রবেশের অভিযোগে ‘দ্য কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট, ১৯৫২’-এর অধীনে তার বিরুদ্ধে মামলা হয়।

একাধিকবার জামিন আবেদন নাকচ হওয়ার পর অবশেষে রোববার আদালত তার আবেদনে সাড়া দেন। তিনি সোমবার কারামুক্ত হবেন বলে জানিয়েছেন আইনজীবী।

এই শাখার আরও খবর

বেন গিভিরের ওপর ক্ষোভ, দলে দলে ভোটকেন্দ্রে যাচ্ছেন আরব বেদুঈনরা

ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভিরের ওপর ক্ষোভ থেকে ভোট দিতে দলে দলে ভোটকেন্দ্রে যাচ্ছেন দেশটির আরব বেদুঈন সম্প্রদায়ের বাসিন্দারা। সরকারের নীতির প্রতি অসন্তোষ এবং…

বাংলাদেশে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে তারেক রহমানকে চাপ দিয়েছিল যুক্তরাজ্য: ব্রিটিশ এমপি

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্ন করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের ওপর ব্রিটিশ সরকার চাপ সৃষ্টি করেছিল বলে দাবি করেছেন যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির সংসদ সদস্য…

সোনারগাঁয়ে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি ঢালার অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমিজমা নিয়ে বিরোধের জেরে ঘুমন্ত ১৩ বছর বয়সী এক কিশোরীর গায়ে গরম পানি ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এতে কিশোরীর শরীরের বিভিন্ন…

ডেঙ্গুতে এক দিনে ১১ জনের মৃত্যু, এ বছর প্রাণহানি ৪০০

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি…

চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়িচাপায় নারী-শিশুসহ ৫ যাত্রী নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসের যাত্রীদের ওপর লরি উঠে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন নারী ও একজন শিশু। এ ঘটনায় আহত…

চীনে এমবাপেকে ঘিরে বিতর্ক, স্পনসর হারানোর শঙ্কা

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পরও ব্যক্তিগত অর্জনে হতাশা নিয়ে ফিরেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। তবে মাঠের বাইরের এক বিতর্কে এবার বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au